
জেলা প্রশাসক শেরপুর কর্তৃক ১৪১ নং সূর্যদী উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন:
মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুর
মিজ্ ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর ১৪১ নং সূর্যদী উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক নয় বলে প্রত্যক্ষ করেন এবং এ সমস্যা নিরসনে শিক্ষকদের নিয়মিত হোম ভিজিটের নির্দেশনা প্রদান করেন। এর সাথে উপস্থিত শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি পঠনের দক্ষতা যাচাই করেন এবং তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য উৎসাহিত করেন। একইসঙ্গে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও পরিবেশ পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব সাইফুল ইসলাম কমল উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রবেশমুখে শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে কালভার্ট স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন জেলা প্রশাসক।
শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।





