বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
এম,পি দিপু ভুঁইয়া কে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত এর সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান কে অভিনন্দন জানিয়েছেন/ মেম্বার প্রার্থী মোতাহার হোসেন ঠাকুরগাঁও শহরে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরির রহস্য উদঘাটন,বিপুল পরিমাণ ওষুধ ও চুরি কাজে ব্যবহৃত পিকআপ উদ্ধার, আটক -০৪ জনঃ বেনাপোল বন্দরে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে বলেন: নৌপরিবহন প্রতিমন্ত্রী নেত্রকোনায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলায় মূল আসামি গ্রেপ্তার সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫ নিখোঁজের কয়েক ঘণ্টা পর মিলল ব্যবসায়ী রেজার লাশ জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকসহ আটক ৩ নেত্রকোনার পূর্বধলায় মাদ্রাসার জমি দখল ও গাছ কাটার অভিযোগ, তদন্তে প্রশাসন ঠাকুরগাঁও গোবিন্দগঞ্জে অভিযানে চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার-৩
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কক্সবাজারে বাঁকখালী উপজেলা গঠনের প্রক্রিয়া শুরু
/ ৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

কক্সবাজারে বাঁকখালী উপজেলা গঠনের প্রক্রিয়া শুরু

​ মোঃ রেজাউল করিম, কক্সবাজার জেলা প্রতিনিধি।

​কক্সবাজারের রামুর সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কা মমতাজঠামোকে আরও গতিশীল করার লক্ষ্যে রামু পূর্বাঞ্চল নিয়ে নতুন ‘বাঁকখালী উপজেলা’ গঠনের প্রক্রিয়া এগিয়ে চলছে। কক্সবাজার- ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের ডিও লেটারের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এটি স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি পূরণে এক বিশাল অগ্রগতি।

জানা গেছে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির আলোকে তার কার্যালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনাপত্র স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৩ জুন ২০২৬ তারিখে কক্সবাজার সফরকালে প্রধানমন্ত্রী কক্সবাজারের রামুর ‘পূর্বাঞ্চল’ নিয়ে বাঁকখালী উপজেলা গঠনের সানুগ্রহ প্রতিশ্রুতি প্রদান করেছিলেন। এরই ধারাবাহিকতায় এখন উপজেলা গঠনের প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণপূর্বক এ বিষয়ে গৃহীত কার্যক্রমের প্রতিবেদন জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য বলা হয়েছে। এ সংক্রান্ত অনুরোধ করেছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও মাননীয় সংসদ সদস্য গণের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব মোঃ উজ্জ্বল হোসেন। ১৮/৬/২৬ তারিখে তার স্বাক্ষরিত নির্দেশনা পত্রটিতে স্থানীয় সরকার বিভাগের সচিবের নিকট এ অনুরোধ জ্ঞাপন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ২৬/৭/২৬ তারিখে নির্দেশনা পত্রটি গ্রহণ করে।

​ সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের ব্যক্তিগত সহকারী দেলোয়ার হোসেন জানান, এলাকার মানুষের প্রত্যাশা এবং দীর্ঘদিনের দাবিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন এ আসনের সংসদ সদস্য। তাঁর নিরলস প্রচেষ্টার ফলেই এই গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হয়েছে।

​স্থানীয়রা আশা করছেন, নতুন এই উপজেলা গঠিত হলে রামুর পূর্বাঞ্চলের মানুষের প্রশাসনিক সেবা প্রাপ্তি আরও সহজ হবে এবং এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights