শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বিশ্ব প্রবীণ দিবস পালিত ভেড়ামারাই। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে ৬ নতুন বিভাগ, মিলল ইউজিসির প্রাথমিক অনুমোদন ফাঁদ পেতে বক শিকার, পীরগঞ্জে দুই যুবকের এক বছর করে কারাদণ্ড নেকমরদে মায়ের অভিযোগে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড শিবগঞ্জে মাদক মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি ফেরদৌস গ্রেপ্তার ক্যাফেটেরিয়ার খাবারের মান ও সার্বিক পরিবেশ পরিদর্শনে শাবিপ্রবি ভাইস চ্যান্সেলর। আয়শা আইন-উদ্দিন মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির অনুষ্ঠান, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসায় সবক প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন। ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ০১ জনের তিন মাসের কারাদণ্ড প্রদানঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষার্থীর মোবাইল চুরি, দোকান কর্মচারী আটক
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার
/ ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:২৪ পূর্বাহ্ন

ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার
মোঃ জিহান বাবু ধামইরহাট নওগাঁ প্রতিনিধি

প্রতিনিধি:নওগাঁর ধামইরহাটে ১৫ বছর বয়সী নিজ মেয়েকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা আবুল মঞ্জুর মিঠুকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আবুল মঞ্জুর মিঠু উপজেলার খেলনা ইউনিয়নের গোবড়াপাড়া এলাকার বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাতে নিজ বাড়িতে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান মিঠু।

পরে ঘটনাটি পরিবার ও প্রতিবেশীদের মাঝে জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় অভিযুক্তের মা (ভুক্তভোগীর দাদি) আনজু আরা বাদী হয়ে ধামইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আবুল মঞ্জুর মিঠুকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ধামইরহাট থানার উপপরিদর্শক (এসআই) বজেন্দ্রনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান”অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights