শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বিশ্ব প্রবীণ দিবস পালিত ভেড়ামারাই। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে ৬ নতুন বিভাগ, মিলল ইউজিসির প্রাথমিক অনুমোদন ফাঁদ পেতে বক শিকার, পীরগঞ্জে দুই যুবকের এক বছর করে কারাদণ্ড নেকমরদে মায়ের অভিযোগে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড শিবগঞ্জে মাদক মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি ফেরদৌস গ্রেপ্তার ক্যাফেটেরিয়ার খাবারের মান ও সার্বিক পরিবেশ পরিদর্শনে শাবিপ্রবি ভাইস চ্যান্সেলর। আয়শা আইন-উদ্দিন মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির অনুষ্ঠান, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসায় সবক প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন। ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ০১ জনের তিন মাসের কারাদণ্ড প্রদানঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষার্থীর মোবাইল চুরি, দোকান কর্মচারী আটক
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড নিয়োগে পক্ষপাতের অভিযোগ, বঞ্চিতদের বিক্ষোভ
/ ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:৩৮ পূর্বাহ্ন

নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড নিয়োগে পক্ষপাতের অভিযোগ, বঞ্চিতদের বিক্ষোভ

সাগর আহমেদ জজ,,
​ (নেত্রকোনা) প্রতিনিধি:
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে স্বজনপ্রীতি ও রাজনৈতিক পরিচয়ে নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে নেত্রকোনার পূর্বধলায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন বঞ্চিত প্রার্থীরা।
​বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু করেন তারা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।
​সমাবেশে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে প্রকৃত যোগ্যদের বাদ দিয়ে রাজনৈতিক প্রভাবে আওয়ামী লীগ ও জামায়াতের কর্মী-সমর্থকদের নিয়োগ দেওয়া হয়েছে। অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যদের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।
​এর আগে, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অফিসিয়াল ফেসবুক পেজে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। নেটিজেনদের একটি অংশ নির্বাচিতদের অভিনন্দন ও শুভকামনা জানিয়ে পোস্ট করলেও অন্য একটি অংশ প্রকাশিত ফলাফলের তীব্র সমালোচনা ও অনিয়মের অভিযোগ তুলে ধরেছেন।
​তবে পক্ষপাতের এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বলেন, “ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সম্পন্ন করা হয়েছে। এতে কোনো প্রকার অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ নেই।”
​সমাবেশ শেষে বিক্ষোভকারীরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে উপজেলা পরিষদ এলাকা ত্যাগ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights