শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
গফরগাঁওয়ে স্ত্রীকে আনতে গিয়ে জামাইয়ের ওপর হামলা সংক্রান্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও প্রকৃত সত্য প্রকাশ প্রসঙ্গে। মেধার স্বীকৃতি ও স্বপ্নজয়ের পাশে শেরপুর জেলা প্রশাসন বারহাট্টায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা কক্সবাজারে বাঁকখালী উপজেলা গঠনের প্রক্রিয়া শুরু যোগ্য মানুষের সঠিক মূল্যায়ন: পরিচ্ছন্ন রাজনীতির এক উজ্জ্বল অধ্যায় এন্ডোস্কপি চালু হলো কুড়িগ্রাম সদর হাসপাতালে, এখন চাই নিয়মিত ও হয়রানিমুক্ত সেবা বেনাপোল বাইপাস সড়কে লৌহারগ্রিল বোঝাই ভ্যান ও মটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১,আহত-২ বেনাপোল বাইপাস সড়কে লৌহারগ্রিল বোঝাই ভ্যান ও মটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১,আহত-২ নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড নিয়োগে পক্ষপাতের অভিযোগ, বঞ্চিতদের বিক্ষোভ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বেনাপোল বাইপাস সড়কে লৌহারগ্রিল বোঝাই ভ্যান ও মটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১,আহত-২
/ ৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:৪৬ পূর্বাহ্ন

বেনাপোল বাইপাস সড়কে লৌহারগ্রিল বোঝাই ভ্যান ও মটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১,আহত-২

জাকির হোসেন, বেনাপোল(শার্শা)প্রতিনিধি :-

যশোরের বেনাপোলে লৌহারগ্রীল বোঝাই ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৫০) নামের এক মাদ্রাসার অফিস সহকারী নিহত হয়েছে ও মোটরসাইকেলে থাকা অন্য আরেকজন আরোহী মাদ্রাসার শিক্ষক এবং ভ্যানচালক দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরের দিকে বেনাপোল বাইপাস সড়কের ভবারবের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম হোসেন উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ও ইছাপুর মাদ্রাসার অফিস সহকারী। আহত দু’জন হলেন মোটরসাইকেল আরোহী মাদ্রাসা শিক্ষক ফজলুর রহমান (৪৫) এবং ভ্যানচালক আলী কদর (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ইব্রাহিম হোসেন ও শিক্ষক ফজলু দুইজনেই হেলমেট পরিহিত অবস্থায় একটি মোটরসাইকেলে (যশোর-ল-১৫-১৯৩০) করে গোগা এলাকা থেকে মাদ্রাসার কাজে শার্শা উপজেলা সদরে যাচ্ছিলেন। পথিমধ্যে বেনাপোল বাইপাস সড়কের ভবারবের এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্রিল ও লোহাবোঝাই একটি ভ্যানের সাথে মোটরসাইকেলটির সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে ছিটকে পড়ে এবং চালকসহ তিনজনই মারাত্মকভাবে আহত হন।

ঘটনার খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে হাসপাতালে নেওয়ার পথেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মোটরসাইকেল চালক মাদ্রাসার সহকারী ইব্রাহিম হোসেনকে মৃত ঘোষনা করেন। আহত অপর দুইজন বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ আলী বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

তারিখ:-১৩/০৮/২০২৬
প্রেরক,
মোঃ জাকির হোসেন
বেনাপোল,শার্শা,যশোর।
মোবাইল নং:-০১৭২৪-৭৮৪৮৬৬।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights