বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
এম,পি দিপু ভুঁইয়া কে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত এর সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান কে অভিনন্দন জানিয়েছেন/ মেম্বার প্রার্থী মোতাহার হোসেন ঠাকুরগাঁও শহরে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরির রহস্য উদঘাটন,বিপুল পরিমাণ ওষুধ ও চুরি কাজে ব্যবহৃত পিকআপ উদ্ধার, আটক -০৪ জনঃ বেনাপোল বন্দরে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে বলেন: নৌপরিবহন প্রতিমন্ত্রী নেত্রকোনায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলায় মূল আসামি গ্রেপ্তার সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫ নিখোঁজের কয়েক ঘণ্টা পর মিলল ব্যবসায়ী রেজার লাশ জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকসহ আটক ৩ নেত্রকোনার পূর্বধলায় মাদ্রাসার জমি দখল ও গাছ কাটার অভিযোগ, তদন্তে প্রশাসন ঠাকুরগাঁও গোবিন্দগঞ্জে অভিযানে চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার-৩
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
মেধার স্বীকৃতি ও স্বপ্নজয়ের পাশে শেরপুর জেলা প্রশাসন
/ ৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

মেধার স্বীকৃতি ও স্বপ্নজয়ের পাশে শেরপুর জেলা প্রশাসন
মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুর
আজ ১৩ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন মহোদয়ের সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে শেরপুরের ৩ জন অত্যন্ত মেধাবী ও কৃতি শিক্ষার্থী।

সাক্ষাৎকালে জেলা প্রশাসক মহোদয় শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের গৌরবময় কৃতিত্বের জন্য শুভেচ্ছা উপহার প্রদান করেন।
কৃতি শিক্ষার্থীদের মধ্যে শেরপুর আফসার আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী মিজ্ অনুশ্রী রানী দে সদ্য প্রকাশিত ফলাফলে মানবিক বিভাগে শেরপুর জেলায় প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। জেলা প্রশাসক মহোদয় তার পড়াশোনায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

অন্যান্যদের মধ্যে মিজ্ সায়মা তালুকদার সম্পূর্ণ নিজের চেষ্টায় Wollongong University, অস্ট্রেলিয়ায় পড়ার জন্য স্কলারশিপসহ সুযোগ লাভ করেছে । সায়মা শেরপুর সরকারি কলেজ থেকে ইত:পূর্বে কৃতিত্বের সঙ্গে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

এবং জনাব মো: আমিনুল ইসলাম ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (DUET) অধ্যায়নের সুবর্ণ সুযোগ লাভ করেছে। তার উচ্চশিক্ষার পথ সুগম করতে এবং ডুয়েটে ভর্তির খরচ নির্বাহের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও সহযোগিতায় জেলা প্রশাসন শেরপুর সর্বদা সচেষ্ট।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights