শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
রূপগঞ্জে ভাবীকে পিটিয়ে হত্যা, দেবরসহ গ্রেফতার ৩ নওগাঁর বদলগাছীতে ডিবি পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ বোতল ফেন্সিডিলসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে কারণ দর্শানোর নোটিশ হবিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের অভাবে বৈষম্যের মুখে চা শ্রমিক সন্তানেরা ‎বারহাট্টায় সহকারী কমিশনারের (ভূমি) হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ বারহাট্টায় ক্বওমী ব্লাড ডোনার পরিষদ উদ্বোধন নওগাঁয় পরিবেশ ভারসাম্য রক্ষায় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু শিরোনাম:-বাঘারপাড়ায় এক পরিবারে ৩শিশুর মৃত্যু। নওগাঁর ধামইরহাট খেলনা ইউনিয়নের গোবড়াপাড়ায় ১৫ বছর বয়সী মেয়োকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শরণখোলায় কেরাম খেলার নামে জুয়ার আসর জমজমাট! স্কুল, কলেজগামী ছাত্র সহ যুব সমাজ ধ্বংসের মুখে। প্রশাসনের হস্তক্ষেপ দাবী শুশীল সমাজের
/ ৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:৩১ পূর্বাহ্ন

শরণখোলায় কেরাম খেলার নামে জুয়ার আসর জমজমাট!
স্কুল, কলেজগামী ছাত্র সহ যুব সমাজ ধ্বংসের মুখে।
প্রশাসনের হস্তক্ষেপ দাবী শুশীল সমাজের
মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় মাদকের রমরমা ব্যাবসার পাশাপাশি কেরাম খেলার নামে জুয়ার আসর চলছে জমজমাট। সকাল থেকে রাত (১২/০১টা) পর্যন্ত শরণখোলা উপজেলার চার ইউনিয়নের বিভিন্ন ছোট বড় হাট বাজার এবং গ্রামগঞ্জের সকল চায়ের দোকানে প্রতিদিন সকাল থেকে রাত ১২ টা থেকে রাত ০১ টা পর্যন্ত চলে এই জুয়ার জমজমাট আসর। এই জুয়ার আসরে স্কুল কলেজ পড়ুয়া সহ বিভিন্ন বয়সের লোক টাকার বিনিময়ে জমজমাট আসর জমায় । এতে মাদকের কড়াল গ্রাসে যুব সমাজ ধ্বংসের মুখে এবং শিক্ষার্থীরা পড়াশুনা বাদ দিয়ে দিন রাত পড়ে থাকে কেরাম নামের জুয়া সহ বিভিন্ন মাদক নিয়ে। কেরাম খেলার নামে জুয়া সহ মাদকের এই ভয়ঙ্কর ছোবল থেকে যদি সমাজসহ শরণখোলাকে বাঁচাতে হয় তাহলে অচীরেই পুলিশ প্রসাশনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। নতুবা শেষ হয়ে যাবে স্কুল কলেজগামী শিক্ষার্থী এবং যুব সমাজ সহ অনেকেই। এছাড়াও অহরহ চলছে মোবাইলের মাধ্যমে অনলাইন ক্যাসিনো গেম। কেরাম, মোবাইল ক্যাসিনোর নামে জুয়া এবং মাদক সেবনকারী বিভিন্ন বয়সের মানুষ সমাজের এই চরম বিপর্যয়ে শরণখোলার সচেতন মহলের দাবী পুলিশ প্রশাসনের আরও কঠোর নজরদারী এবং যে সকল এলাকায় কেরাম খেলার নামে জুয়া চলে সেই সকল কেরাম বন্ধ করে দেওয়া এবং খেলার আস্তানা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হোক। এটা শরণখোলার সচেতন এবং সুশীল সমাজের প্রাণের দাবী। শরণখোলা উপজেলায় মোট চারটি ইউনিয়নে সরেজমিনে ঘুরে দেখা গেছে ১নং ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া বাজার, রাজাপুর বাজার, সাভার পাড়, বটতলা বাজার, রাজপুর বাজার সংলগ্ন স্লুইজগেট শঙ্কর মার্কেট, পহলান বাড়ী বাজার, বান্দারহাট বাজার, চেয়ারম্যান বাজার, মোল্লার বাজার, পল্লীমঙ্গল বাজার। ২ নং খোন্তাকাটা ইউনিয়নের বাসষ্ট্যান্ড, কলেজ মোড়, খোন্তাকাটা বাজার, তালতলি বাজার, আমতলী বাজার, নলবুনিয়া বাজার। ৩ নং রায়েন্দা ইউনিয়নের রায়েন্দা বাজার সদরের ফেড়িঘাট রোড, পাঁচ রাস্তার মোড়, লাখুড়তলা বাজার, চাল রায়েন্দা, খাদা গগন চার রাস্তার মোড়, হাতেমপুর মোড়, চারঘাটা মোড়, বাংলা বাজার, তিন রাস্তার মোড়, রসুলপুর বাজার, বড় রাজাপুর সংলগ্ন রাজু মার্কেট। ৪ নং সাউথখলি ইউনিয়নের তাফালবাড়ী বাজার, সিএসবি বাজার, বগী বাজার, গাবতলা বাজার, খুড়িয়াখালী মোড়, চালিতাবুনিয়া বাজার, শরণখোলা বাজার, বকুলতলা বাজার, মডেল বাজার সহ প্রত্যন্ত গ্রামগঞ্জে যেখানেই চায়ের দোকান আছে সেখানেই চলে কেরাম খেলার নামে জুয়ার জমজমাট আসর । এতে মধ্য বয়সী থেকে শুরু করে প্রাথমিক, মাধ্যমিক, এবং কলেজ পড়ুয়া ছাত্ররা সকাল থেকে শুরু করে একের পর এক, রাত ১২ টা থেকে ০১ টা পর্যন্ত জুয়া খেলায় মগ্ন থাকে। শরণখোলা উপজেলায় চার ইউনিয়নে মোট প্রায় সহস্রাধিক দোকানে চলে কেরাম নামে জুয়ার আসর।
এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ ওসি রোকেয়া খাতুন জানান আমি শরণখোলা থানায় প্রায় মাস খানেক হলো যোগদান করেছি। এরই মধ্যে শরণখোলায় শীর্ষ এবং কুক্ষাৎ মাদক সম্রাজ্যের তালিকায় জারা আছে তাদের প্রায় ১০/১২ জনকে আমার থানার চৌকশ পুলিশ কর্মকর্তাদের নিয়ে ঝটিকা অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তবে কেরাম খেলার নামে বিভিন্ন এলাকায় জুয়ার আসরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ চরমভাবে আসক্ত এটার ব্যাপারে আমি অবগত আছি। অতি শিঘ্রই কেরাম খেলার নামে জুয়া সহ সকল প্রকার জুয়ার আসর বন্ধ করে দেওয়া হবে। এবং উপজেলার সকল কেরাম জব্দ করে থানায় নিয়ে আসা হবে এতে আমি কোন প্রকার ছাড় দিব না ।
কেরাম খেলার নামে জুয়া এবং এলাকার সকল চিহ্নিত মাদক কারবারী এবং মাদক সেবন কারিদের বিষয়ে শরণখোলা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ বেল্লাল হোসেন মিলন বলেন শরণখোলা থেকে যে কোন মূল্যে সকল কেরাম বন্ধ করে দেওয়া হবে। শরণখোলায় কোন কেরাম চলবে না এবং মাধক কারবারী ও মাদক সেবন কারীদের শরণখোলার বুকে কোন ঠাই হবে না। আমি ইতোমধ্যেই শরণখোলা থানা প্রশাসনকে বলে দিয়েছি শরণখোলা থেকে এসকল অপরাধ শিকর সহ উপড়ে ফেলতে হবে। সেজন্য আমি বেল্লাল হোসেন মিলন কথা দি”িছ আমি মাদক জুয়া সহ সকল ধরনের অপরাধ দমনে প্রশাসনকে সর্বাত্তক সহযোগিতা করব। এবং জুয়ারী সহ মাদক সেবনকারী মাদক কারবারি সে যত বড় ক্ষমতাধর হোক না কেন প্রসাশনকে সাথে নিয়ে এই অপরাধের শিকড় সহ শরণখোলাকে কলঙ্ক মুক্ত করব।
মাদক এবং কেরাম খেলার নামে জুয়ার আসর জমজমাট এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন এরা সমাজ এবং পরিবেশ নষ্ট করছে। এদেরকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না । এদের আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোরতমো শাস্তির ব্যাব¯’া করতে হবে। এদের দমন করলে সামাজিক পরিবর্তন আসবে, সমাজ ভালো থাকবে সর্বোপরী আমি চাই শরণখোলা থেকে মাদক জুয়া সন্ত্রাস সহ সকল অপরাধ সম্পূর্ণভাবে নিমূল হোক।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights