বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
এম,পি দিপু ভুঁইয়া কে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত এর সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান কে অভিনন্দন জানিয়েছেন/ মেম্বার প্রার্থী মোতাহার হোসেন ঠাকুরগাঁও শহরে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরির রহস্য উদঘাটন,বিপুল পরিমাণ ওষুধ ও চুরি কাজে ব্যবহৃত পিকআপ উদ্ধার, আটক -০৪ জনঃ বেনাপোল বন্দরে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে বলেন: নৌপরিবহন প্রতিমন্ত্রী নেত্রকোনায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলায় মূল আসামি গ্রেপ্তার সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫ নিখোঁজের কয়েক ঘণ্টা পর মিলল ব্যবসায়ী রেজার লাশ জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকসহ আটক ৩ নেত্রকোনার পূর্বধলায় মাদ্রাসার জমি দখল ও গাছ কাটার অভিযোগ, তদন্তে প্রশাসন ঠাকুরগাঁও গোবিন্দগঞ্জে অভিযানে চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার-৩
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
/ ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন

গফরগাঁওয়ে স্ত্রীকে আনতে গিয়ে জামাইয়ের ওপর হামলা সংক্রান্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও প্রকৃত সত্য প্রকাশ প্রসঙ্গে।

এম দেলোয়ার হোসেন মৃধা
স্টাফ রিপোর্টার
​
সংবাদমাধ্যমে গত কিছুদিন আগে “গফরগাঁওয়ে শ্বশুর বাড়িতে স্ত্রীকে আনতে গিয়ে হামলার শিকার” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং একপেশে। আমরা উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রকৃত ঘটনা আপনাদের অবগতির জন্য তুলে ধরছি।

​পরকীয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: সংবাদে মোছাঃ শ্রাবন্তী আক্তারের বিরুদ্ধে পরকীয়ায় জড়িয়ে পড়ার যে মিথ্যা ও মানহানিকর অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য। আমাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যে একটি কুচক্রীমহল এই ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

​হামলার বানোয়াট সংবাদে দাবি করা হয়েছে যে, রুবেল তার স্ত্রীকে আনতে গেলে শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে এবং আসাদুল নামের কেউ দা দিয়ে কুপিয়েছে। বাস্তবে এই ধরনের কোনো হামলার ঘটনাই ঘটেনি। সম্পূর্ণ নিজেদের অপরাধ ঢাকতে এবং ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে এসব মিথ্যা নাটক সাজানো হয়েছে।
​
ঘটনার দিন রুবেল অনধিকার প্রবেশ করে এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অথচ সংবাদে শ্বশুরবাড়ির লোকজনকে আক্রমণকারী হিসেবে দেখিয়ে উল্টো আমাদের পরিবারকে হেয় প্রতিপন্ন করা হয়েছে।

​অতএব, আপনাদের বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে প্রকাশিত একপেশে ও মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ করছি। একই সাথে সত্যতা যাচাই করে একটি বস্তুনিষ্ঠ প্রতিবাদ সংবাদ প্রকাশ করার জোর দাবি জানাচ্ছি।

রুবেলের হামলায় শাশুড়ী ও শ্যালক গুরুতর আহত।​​এলাকার চিহ্নিত খারাপ প্রকৃতির লোক রুবেল তার বিরুদ্ধে তার শাশুড়ী ও শ্যালককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

​স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন উগ্র কর্মকাণ্ডে জড়িত থাকা রুবেল ক্ষিপ্ত হয়ে অতর্কিতভাবে তার শাশুড়ী এবং শ্রাবন্তীর ভাইয়ের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন।

​পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। এই নৃশংস ঘটনার পর থেকেই এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা অবিলম্বে রুবেলের কঠোর শাস্তি দাবি করেছেন।

মোছাঃ শ্রাবন্তী আক্তার ও তাঁর পরিবার।
বাশিয়া, টাঙ্গাব ইউনিয়ন, দক্ষিন গফরগাঁও, ময়মনসিংহ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights