শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
রূপগঞ্জে ভাবীকে পিটিয়ে হত্যা, দেবরসহ গ্রেফতার ৩ নওগাঁর বদলগাছীতে ডিবি পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ বোতল ফেন্সিডিলসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে কারণ দর্শানোর নোটিশ হবিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের অভাবে বৈষম্যের মুখে চা শ্রমিক সন্তানেরা ‎বারহাট্টায় সহকারী কমিশনারের (ভূমি) হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ বারহাট্টায় ক্বওমী ব্লাড ডোনার পরিষদ উদ্বোধন নওগাঁয় পরিবেশ ভারসাম্য রক্ষায় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু শিরোনাম:-বাঘারপাড়ায় এক পরিবারে ৩শিশুর মৃত্যু। নওগাঁর ধামইরহাট খেলনা ইউনিয়নের গোবড়াপাড়ায় ১৫ বছর বয়সী মেয়োকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গফরগাঁওয়ে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতাসহ গ্রেপ্তার ২
/ ৩ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৭:৩৩ পূর্বাহ্ন

গফরগাঁওয়ে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতাসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান

ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৮ বছর বয়সী নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ওই নারীর দায়ের করা মামলার ভিত্তিতে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হাতিখলা গ্রামের মৃত সোবহান মিয়ার ছেলে মো. ইদ্রিস আলী (৫৭) এবং একই গ্রামের মৃত চান মিয়ার ছেলে অটোরিকশাচালক আবুল কালাম (২২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই নারীর প্রায় চার বছর আগে বিয়ে হয়। এরপর তিনি স্বামীর সঙ্গে গফরগাঁও পৌর শহরে ভাড়া বাসায় বসবাস করছিলেন। সন্তান না হওয়ায় তিনি চিকিৎসা নিচ্ছিলেন।

এজাহারে অভিযোগ করা হয়, গত ৭ আগস্ট ইদ্রিস আলী সন্তান লাভের আশায় মেয়েকে নিয়ে কিশোরগঞ্জের পাগলা মসজিদে যাওয়ার কথা বলে অটোরিকশায় রওনা হন। তবে সেখানে না গিয়ে সন্ধ্যার পর তাকে হাতিখলা গ্রামের নিজ বাড়িতে নিয়ে যান। পরে রাত ১১টার পর সেখানে আবুল কালাম ও ইদ্রিস আলীর বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার ওই নারী বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গফরগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পরপরই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights