রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় সরকারিকরণের ৩৩ বছর অপেক্ষা নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা মাসুদসহ দু’জন গ্রেফতার সালথায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে উপজেলা শাখা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল কোটালীপাড়ার ঐতিহ্যবাহী বটবাড়ি কালি মন্দিরে ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ ঢাকাস্থ শিয়ালকাঠী ইউনিয়ন কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল বিজিবির বিশেষ অভিযানে ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে মদ উদ্ধার-১৫ চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে” নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে পুঠিয়ার শিবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বারহাট্টায় ক্বওমী ব্লাড ডোনার পরিষদ উদ্বোধন
/ ৯ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:২০ পূর্বাহ্ন

বারহাট্টায় ক্বওমী ব্লাড ডোনার পরিষদ উদ্বোধন

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার বারহাট্টায় বাংলাদেশ ক্কওমী ব্লাড ডোনার পরিষদ উদ্বোধন উপলক্ষে ক্কওমী ব্লাড ডোনারদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (১৪ আগস্ট) বিকাল ৫ টা সময় বারহাট্টা বড় মসজিদ সংলগ্ন এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।

মিলনমেলা শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে।অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি জনাব এম. এস. মাসুদ ও প্রতিষ্ঠাতা পরিচালক এবং স্বপ্নদ্রষ্টা জনাব এইচ এম. মিজানুর রহমান।অফিস উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন জনাব হাফেজ সিদ্দিক আহমেদ।

আলোচনা সভায় জনাব হাফেজ সিদ্দিক আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি জনাব শামসুদ্দিন আহমেদ বাবুল।বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তরুণ সমাজসেবক জনাব মশিউর রহমান শামীম।

উক্ত অনুষ্ঠানে বক্তব্যরা বলেন মানবতার সেবা করা হচ্ছে আমাদের দ্বীনের গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদ যেভাবে রক্তের মাধ্যমে জীবন বাঁচানোর অসাধারণ কাজ করে যাচ্ছে, তা শুধু একটি সেবামূলক উদ্যোগ নয়; এটি ইসলামী আদর্শের প্রতিফলন। আমাদের সমাজে এখনও অনেকে রক্তের অভাবে মৃত্যুবরণ করে। এই সংগঠন সেই সংকট দূর করতে কাজ করছে, যা প্রশংসার দাবিদার। আশা করি, এই সংগঠনের সেবার পরিধি দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বিস্তৃত হবে।”
বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদ শুধু রক্তদাতাদের সংগঠন নয়, এটি এক মহৎ মানবিক সংকট। জীবন বাঁচাতে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তারা সমাজের প্রকৃত নায়ক।তরুণ প্রজন্মকে এগিয়ে এসে মানবতার সেবায় যুক্ত হতে হবে, তবেই এই উদ্যোগ আরও শক্তিশালী হবে।

রক্তদান শুধু শারীরিক সেবা নয়; এটি আত্মত্যাগ ও মানবতার প্রতীক। এই সংগঠন যে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তা ইসলামের ‘একজন মানুষের প্রাণ বাঁচানো মানে গোটা মানবজাতিকে বাঁচানো’ — এই শিক্ষা বাস্তবায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights