রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় সরকারিকরণের ৩৩ বছর অপেক্ষা নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা মাসুদসহ দু’জন গ্রেফতার সালথায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে উপজেলা শাখা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল কোটালীপাড়ার ঐতিহ্যবাহী বটবাড়ি কালি মন্দিরে ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ ঢাকাস্থ শিয়ালকাঠী ইউনিয়ন কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল বিজিবির বিশেষ অভিযানে ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে মদ উদ্ধার-১৫ চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে” নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে পুঠিয়ার শিবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
‎বারহাট্টায় সহকারী কমিশনারের (ভূমি) হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ
/ ৯ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:৫১ পূর্বাহ্ন



‎বারহাট্টায় সহকারী কমিশনারের (ভূমি) হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

ওমর ফারুক আহম্মদ ‎ (নেত্রকোনা) প্রতিনিধিঃ
‎নেত্রকোনার বারহাট্টা উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল মাদ্রাসা পড়ুয়া এক কিশোরীর বাল্যবিয়ে। শুক্রবার  উপজেলার ৭ নং রায়পুর ইউনিয়নের কুড়ালদেও গ্রামে এই ঘটনা ঘটে। বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে এই বিয়ে বন্ধ করেন।
‎উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়ালদেও গ্রামের মোঃ মাজহারুল  ইসলামের মেয়ে অর্পিতা আক্তার হাসি  নামে মাদ্রাসা পড়ুয়া অপ্রাপ্তবয়স্ক বালিকার সাথে একই ইউনিয়নের তিলসিন্দুর গ্রামের তফাজ্জলের ছেলে মোজাম্মেলের  সাথে বিয়ের আয়োজন করেছিল তার পরিবারের লোকজন। বিয়ের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন ছিল। গোপন সূত্রে এই বাল্যবিয়ের খবর পেয়ে বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
‎সেখানে গিয়ে তিনি বয়স যাচাই করে বাল্যবিয়ের বিষয়টি নিশ্চিত হন এবং তাৎক্ষণিকভাবে বিয়ে বন্ধের নির্দেশ দেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার করে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে পরিবারের কাছ থেকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ১০ ধারা অনুযায়ী মুচলেকা নেওয়া হয়। বিবাহের জন্য আয়োজিত প্যান্ডেল গ্রাম পুলিশের মাধ্যমে পন্ড করা হয় |
‎বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম জানান, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি এবং আইনত দণ্ডনীয় অপরাধ। বারহাট্টা উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত করতে প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। এ ধরনের অপরাধ রোধে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
‎অভিযানের সময় স্থানীয় সাবেক ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ বিবাহ বন্ধে  লিখিত অঙ্গীকার করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights