রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় সরকারিকরণের ৩৩ বছর অপেক্ষা নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা মাসুদসহ দু’জন গ্রেফতার সালথায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে উপজেলা শাখা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল কোটালীপাড়ার ঐতিহ্যবাহী বটবাড়ি কালি মন্দিরে ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ ঢাকাস্থ শিয়ালকাঠী ইউনিয়ন কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল বিজিবির বিশেষ অভিযানে ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে মদ উদ্ধার-১৫ চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে” নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে পুঠিয়ার শিবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রূপগঞ্জে ভাবীকে পিটিয়ে হত্যা, দেবরসহ গ্রেফতার ৩
/ ৯ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ন

রূপগঞ্জে ভাবীকে পিটিয়ে হত্যা, দেবরসহ গ্রেফতার ৩

সাইফুল ইসলাম রাজু, রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইকে কেন্দ্র করে বিরোধের জেরে নাছিমা বেগম (৫২) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দেবর ও স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে উপজেলার আমলাবো এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের দেবর আলাউদ্দিন, তার স্ত্রী জোসনা খাতুন ও মেয়ের জামাই শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আমলাবো এলাকায় নাছিমার স্বামী বাবুল মিজির বাড়ির দোতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় ছাদের কিছু অংশ নিজের জমির সীমানায় পড়েছে দাবি করে কাজে বাধা দেন বাবুলের ভাই আলাউদ্দিন। এ নিয়ে নাছিমার সঙ্গে আলাউদ্দিন ও তার স্বজনদের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে আলাউদ্দিন, তার স্ত্রী, মেয়ে ও মেয়ের জামাই মিলে নাছিমাকে লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে রাতেই আমলাবো এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় আলাউদ্দিন, তার স্ত্রী জোসনা খাতুন ও মেয়ের জামাই শাকিলকে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, ছাদ ঢালাইয়ের সীমানা নিয়ে বিরোধের জেরে নাছিমাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী বাবুল মিজি বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights