
হবিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের অভাবে বৈষম্যের মুখে চা শ্রমিক সন্তানেরা
আজিজুল হক সানু, হবিগঞ্জঃ- হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবস্থিত ছিতলাছড়া চা বাগানে একটি প্রাথমিক বিদ্যালয়ের অভাবে চা শ্রমিক সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার আর সামাজিক বৈষম্যের মুখে পড়তে হয়েছে। বিদ্যালয় না থাকায় শিশুরা মৌলিক শিক্ষা থেকে যেেমন বঞ্চিত হতে হচ্ছে তেমনিভাবে তাদের মধ্যে ঝরে পড়ার হার বহুগুণ বাড়ছে। শুধু তাই নয়, শিক্ষাপ্রতিষ্ঠানের দূরত্ব ও সুযোগের অভাবে শিশুরা পাহাড়ের তলদেশ ও জঙ্গল ডিঙিয়ে বহু দূরে বাইরে গিয়ে পড়ালেখা করা তাদের জন্য কঠিন।
জানা যায়, গত ১৯৯৪ সালে উপজেলার শাহপুর গ্রামের সমাজসেবক মামদ আলী সরকারি নিয়মনীতি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের নামে ৩৩ শতাংশ জমি সরকারের কাছে হস্তান্তর করেন। এতে মামদ আলী প্রাথমিক বিদ্যালয় নামে স্কুল চালু হলেও বেশিদিন ঠিকে নি। কয়েক বছরের মাথায় বিদ্যালয়টি হঠাৎ বন্ধ করে দিলে ছিতলাছড়া চা বাগানে বাবু হিসেবে চাকরি করার সুবাদে প্রভাবশালী আইয়ুব আলী স্কুলের জায়গা জবরদখল দখল করে লেবু বাগান তৈরি করে দেয়। সরজমিন,এলাকায় গিয়ে জানা যায়, বিদ্যালয় ভেঙে দেওয়ার কারণে শিশুরা খুব কম বয়সে চা পাতা তোলা বা অন্যান্য ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়তে দেখা যায়। চা শ্রমিকদের দাবি,শিশুদের সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে উপজেলা, জেলা ও উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি দেওয়া অপরিহার্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুদৃষ্টিতে এলাকার শিশুদের আলোর মুখ দেখা সম্ভব।





