শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বিশ্ব প্রবীণ দিবস পালিত ভেড়ামারাই। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে ৬ নতুন বিভাগ, মিলল ইউজিসির প্রাথমিক অনুমোদন ফাঁদ পেতে বক শিকার, পীরগঞ্জে দুই যুবকের এক বছর করে কারাদণ্ড নেকমরদে মায়ের অভিযোগে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড শিবগঞ্জে মাদক মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি ফেরদৌস গ্রেপ্তার ক্যাফেটেরিয়ার খাবারের মান ও সার্বিক পরিবেশ পরিদর্শনে শাবিপ্রবি ভাইস চ্যান্সেলর। আয়শা আইন-উদ্দিন মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির অনুষ্ঠান, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসায় সবক প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন। ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ০১ জনের তিন মাসের কারাদণ্ড প্রদানঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষার্থীর মোবাইল চুরি, দোকান কর্মচারী আটক
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঈদগাঁও বাজারের ব্যবসায়ীদের মত বিনিময়ে উঠে এলো নারা সমস্যার কথা
/ ২০ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:৪২ পূর্বাহ্ন

ঈদগাঁও বাজারের ব্যবসায়ীদের মত বিনিময়ে উঠে এলো নারা সমস্যার কথা

মোঃ রেজাউল করিম, কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁও বাজার কে সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচালনার লক্ষ্যে ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট শুক্রবার বিকেলে বাজারের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
এতে ব্যবসায়ী প্রতিনিধিরা বাজারের বিদ্যমান নানা সমস্যার কথা তুলে ধরে শীঘ্রই আহ্বায়ক কমিটি গঠনপূর্বক নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ীদের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। তাদের বক্তব্যে বাজারের সার্বিক নিরাপত্তা, ব্যবসায়ীদের নানা সমস্যা, যানজট, গণশৌচাগার, টয়লেট, ফুটপাত দখল সহ প্রাসঙ্গিক নানা বিষয়ের কথা উঠে আসে। এসব অসুবিধা থেকে পরিত্রাণের লক্ষ্যে বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ গঠন করা অতীব জরুরি বলে মতামত দেন তারা। একই সাথে বাজার ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটিকে সমবায় বিভাগের অধীনে নিবন্ধন করার উপর মতামত দেন বক্তারা।
তাদের যুক্তি হচ্ছে, রেজিস্ট্রেশন থাকলে নিয়মিত নির্বাচন অনুষ্ঠান, আয়-ব্যয়ের হিসাব- নিকাশ উপস্থাপন সহ আনুষাঙ্গিক কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে করার সুযোগ সৃষ্টি হবে।

এতে ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়াদি নিয়ে আলোচনা করেন এম, মমতাজুল ইসলাম, মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, আরিফুর রহমান সওদাগর, কামাল উদ্দিন সওদাগর, আলহাজ শফিউল আলম, হাজী সেলিম, মুফিজুর রহমান মুফিজ, মেম্বার কামাল হোসেন, মেম্বার নুরুল হুদা।

সভায় আগামী শুক্রবার রাত নয়টায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরী হলে সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন শাহিন জাহান চৌধুরী, আবিদ উল্লাহ, আবদুর রাজ্জাক, আবুল কাশেম,, এস. এম. মোতালেব হোসেন, কামরুল এহসান (বাবু), শওকত আলম, জয়নাল আবেদীন, গফুর আলম সওদাগর, ডা. সিরাজুল মোস্তফা নুরী, তৌহিদুল ইসলাম, নাছির উদ্দিন, নুরুল ইসলাম, নুরুল আলম, সাবেক মেম্বার মুক্তার আহমদ, ফারুক আহমেদ, বোরহান উদ্দীন, মো: আবু হেনা, মো: রফিকুল ইসলাম, মো: সোহেল রানা, মোজাম্মেল হক, সেলিম উল্লাহ, জসিম উদ্দীন আহমেদ।
সভা সঞ্চালনা করেন সাকলাইন মোস্তাক।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights