সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
হরিপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সফল মৎস্য চাষিদের সম্মাননা প্রদান। হাইকোর্টের নির্দেশে সাঘাটায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতীয় মৎস্য পক্ষে বীরগঞ্জে আনুষ্ঠানিক মাছের পোনা অবমুক্ত. সীতাকুণ্ডে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা আত্মসাতের অভিযোগ। বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ কোটালীপাড়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত- ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কোটালীপাড়ায় বেগম খালেদা জিয়ার জন্মদিনে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল
/ ২১ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৭:৫১ পূর্বাহ্ন

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল
মোঃ জাফর আহমদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
আপসহীন নেতৃত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশ ও জনগণের প্রতি তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত এবং জান্নাতুল ফেরদাউস কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, আলহাজ্ব আব্দুল আজিজ, ওমর ফারুক মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক,সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মোনাজাতে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর দীর্ঘ রাজনৈতিক ভূমিকা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর রাজনৈতিক জীবন ছিল নানা প্রতিকূলতা, আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও তাঁর মৃত্যুর পর গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেছিলেন।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের গণতান্ত্রিক ইতিহাসে খালেদা জিয়ার অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন। তাঁর আদর্শ, রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে প্রথমবার, ১৯৯৬ সালে দ্বিতীয়বার এবং ২০০১ সালে তৃতীয়বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। পরদিন ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।
দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights