
চকভোলাই মধ্যপাড়া টাইগার ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও মিনি ফুটবল খেলা অনুষ্ঠিত
সজিব রহমান নওগাঁ
পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে চকভোলাই মধ্যপাড়া টাইগার ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও এক মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) স্থানীয় চকভোলাই মধ্যপাড়া টাইগার ক্লাব প্রাঙ্গণ ও সংলগ্ন মাঠে উৎসবমুখর পরিবেশে এই কর্মসূচিগুলো অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০ নং নুরুল্যাবাদ ইউনিয়ন কৃষক দলের সভাপতি কাজেম উদ্দীন কবিরাজ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং নুরুল্যাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও এস এম রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন ১০ নং নুরুল্যাবাদ ইউনিয়ন যুব দলের সিনিয়র সভাপতি ও আগামী স্হানীয় নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ১০নং নুরুল্যাবাদ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাজ্জাদ আহমেদ, ১০নং নুরুল্যাবাদ ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোতাহার হোসেন, ১০ নং নুরুল্যাবাদ ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক দুলাল হোসেন সহ আরো উপস্হিত ছিলেন, ১০নং নুরুল্যাবাদ ইউনিয়ন শ্রমিকদলেন সাধারন সম্পাদক, জাহাঙ্গীর আলম, নুরুল্যাবাদ ইউনিয়র শ্রমিক দলের ৭ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মকলেছার রহমান, ১০নং নুরুল্যাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদনা আবু তালেব যুগ্ম সাধারণ সম্পাদন মিজানুর রহমান মিলন প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান বক্তা ও আগামী স্হানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব আলম বলেন ”তরুণদের মাদকমুক্ত রাখা, শারীরিক গঠন তৈরি এবং সমাজসেবামূলক কাজে যুক্ত রাখতে খেলাধুলা ও বৃক্ষরোপণের বিকল্প নেই। চকভোলাই মধ্যপাড়া টাইগার ক্লাব ভবিষ্যতেও এলাকা ও মানুষের কল্যাণে এ ধরনের ইতিবাচক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্লাবের সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।





