শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
গবেষণা নিয়ে যত ভুল ধারণা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানের সৌজন্য সাক্ষাৎঃ ঠাকুর গাঁও জেলার জেলা প্রশাসনের উদ্যোগে ০২ অক্টোবর ২০২৬ জাতীয় উৎপাদনশীলতা দিবস পালনঃ মির্জাপুরের জামুর্কীতে প্রতিমা ভাঙচুর, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার। ঠাকুরগাঁওয়ে রসিক রায় জিও মন্দিরে সনাতন ও ইস্কন ধর্মাবলম্বীদের সংঘর্ষ আহত – ৯ গোগা সীমান্ত এলাকায় ৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার খড়ের ঘর থেকে চারতলা,কুড়িগ্রামের গোরস্থান জামে মসজিদের ৫২ বছরের পথচলা নাগর নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু বালিয়াডাঙ্গীতে গভীর রাতে বিজিবির অভিযান, ২১৬ ট্যাপেন্টাডলসহ যুবক আটক তিন বছর ধরে নিখোঁজ ফরিদপুরের ২৪ তরুণ, লিবিয়ায় বন্দিত্বের দাবি স্বজনদের
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কোটালীপাড়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত-
/ ৫৫ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:৩৯ পূর্বাহ্ন

কোটালীপাড়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত-

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি :-শেখ কামরুজ্জামান(রানা)

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) কোটালীপাড়া উপজেলা পরিষদ হল রুম উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, কোটালীপাড়ার যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যচাষি, খামার মালিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুধীজন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া -টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এসএম জিলানী ।কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার কোটালীপাড়া থানা প্রেসক্লাবের সভাপতি সুধান্ন ঘরামি সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান (রানা) সহ অন্যান্য প্রেসক্লাবের সদস্যবৃন্দ ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক । এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা, যুব উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থেকে মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ সম্প্রসারণ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বিজ্ঞানভিত্তিক মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব।

অনুষ্ঠানের শেষ পর্বে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে ১৬আগস্ট কোটালীপাড়া উপজেলায় বিভিন্ন সচেতনতামূলক ও প্রচারমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

#শেখ কামরুজ্জামান (রানা)
১৬/৮/২৬ইং
০১৭১৮০৬৬০১৮

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights