শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
গবেষণা নিয়ে যত ভুল ধারণা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানের সৌজন্য সাক্ষাৎঃ ঠাকুর গাঁও জেলার জেলা প্রশাসনের উদ্যোগে ০২ অক্টোবর ২০২৬ জাতীয় উৎপাদনশীলতা দিবস পালনঃ মির্জাপুরের জামুর্কীতে প্রতিমা ভাঙচুর, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার। ঠাকুরগাঁওয়ে রসিক রায় জিও মন্দিরে সনাতন ও ইস্কন ধর্মাবলম্বীদের সংঘর্ষ আহত – ৯ গোগা সীমান্ত এলাকায় ৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার খড়ের ঘর থেকে চারতলা,কুড়িগ্রামের গোরস্থান জামে মসজিদের ৫২ বছরের পথচলা নাগর নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু বালিয়াডাঙ্গীতে গভীর রাতে বিজিবির অভিযান, ২১৬ ট্যাপেন্টাডলসহ যুবক আটক তিন বছর ধরে নিখোঁজ ফরিদপুরের ২৪ তরুণ, লিবিয়ায় বন্দিত্বের দাবি স্বজনদের
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ
/ ৪২ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:৪১ পূর্বাহ্ন

বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ

মোঃ মেহেদী হাসান সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘গত ১৭ বছর আওয়ামীলীগ সরকারের আমলে শিক্ষাব্যবস্থায় ধস চরম নেমেছিল। কিন্তু বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। যে কারণে এবার বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা খাতে। আমাদের যেমন শিক্ষার প্রয়োজন, তেমনি কর্মসংস্থানেরও প্রয়োজন। তাই আমাদের সন্তানরা যাতে কারিগারি শিক্ষা নিয়ে দেশ-বিদেশে গিয়ে কাজ করতে পারে, সেই ব্যবস্থা সরকার করছে’।

রোববার (১৬ আগস্ট) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলা অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ আরও বলেন, ‘বাংলাদেশে শিক্ষাব্যবস্থায় বেশি ভূমিকা রেখেছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া। তিনি সর্বপ্রথম বাংলাদেশে আমাদের মেয়েদের শিক্ষাকে প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ফ্রি করে সবার দ্বারে দ্বারে ঘরে ঘরে শিক্ষাব্যবস্থা পৌঁছে দিয়েছিলেন। তার সুযোগ্য পুত্র ও উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান এক ধাপ এগিয়ে নিয়ে এই শিক্ষা আরো চার বছর বাড়িয়ে গ্র্যাজুয়েশন পর্যন্ত নিয়ে গেছেন।’ তিনি আরও বলেন, ‘মাদক মুক্ত সমাজ গড়তে হলে ‘আমাদের মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’।

সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফিয়া সুলতানা, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহা. তাশেম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, বিএনপি নেতা খায়রুল বাসার আজাদ প্রমুখ।

মোঃ মেহেদী হাসান বিজয় ২৪ টিভি
১৬ আগষ্ট ২০২৬
০১৮২২২৮৬৯৬৪
সালথা ফরিদপুর প্রতিনিধি:

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights