বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
গাইবান্ধার জেলা প্রশাসক মাসুদুর রহমানকে প্রত্যাহার শিরোনাম:- ধর্ষক রবিউলের ফাঁসির রায় ও ৩লক্ষ টাকা জরিমানা ঘোষনা নড়াইল জেলা জজ আদালতের। নান্দাইলে সশস্ত্র বাহিনী (অব.) ওয়েলফেয়ার এসোসিয়েশনের বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্ত ও মানবিক সহায়তা প্রদান নওগাঁর পোরশায় ব্র্যাকের ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ’সিভিল সোসাইটি শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর পোরশায় ব্র্যাকের ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ’সিভিল সোসাইটি শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত শিরোনাম-যশোরে নাশকতা ও ভাংচুরের ঘটনায় আওয়ামী লীগ নেতা ফারুক গ্রেপ্তার। বারহাট্টায় কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিল্ড ভিজিটের শিক্ষার্থীদের সাথে সাংবাদিকদের মত বিনিময় নড়াইলে শিশু জান্নাতুল ধর্ষণ-হত্যা: একমাত্র আসামি রবিউল সিকদার রবির মৃত্যুদণ্ড বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি নেত্রকোনার কেন্দুয়ায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন ও ড্রেন নির্মাণে বাধা দেয়ায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রামপালের ফয়লাহাটে ৭০০ শিক্ষার্থীর হাতে ফলজ ও বনজ বৃক্ষ
/ ১৬ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৪:০১ পূর্বাহ্ন

রামপালের ফয়লাহাটে ৭০০ শিক্ষার্থীর হাতে ফলজ ও বনজ বৃক্ষ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: আরিফ হাসান গজনবী
রবিবার, ১৬ আগস্ট ২০২৬

বাগেরহাটের রামপালে পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের চেতনা ছড়িয়ে দিতে ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৭০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের শিক্ষক আনোয়ারুল কাদির সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষানুরাগী মোস্তফা কামাল পাটোয়ারী হালিম।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল পাটোয়ারী হালিম বলেন, “প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে গাছ তুলে দেওয়ার লক্ষ্য শুধু চারা বিতরণে সীমাবদ্ধ নয়; এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়বদ্ধ করে তোলা। আজকের একজন শিক্ষার্থী আগামী দিনের একজন বৃক্ষরোপণকারী ও পরিবেশের রক্ষক হিসেবে গড়ে উঠবে।”

তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশে এসব চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজায়নে ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের বৃক্ষের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিতরণ করা চারাগুলো শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও উপযুক্ত স্থানে রোপণ করবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আঃ হালিম শেখ, শেখ শাহিনুল ইসলাম, নজরুল ইসলাম, শেখ মোশারেফ হোসেন, মাওলানা নাজিমুদ্দিন, বিপ্লব বাওয়ালী, জাহানারা খাতুন, লিপিকা রায়সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বৃক্ষ বিতরণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগকে পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা তৈরির ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights