মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কবিতা :যদি কথা দিতেন আগামী স্হানীয় ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলমের ব্যক্তিগত উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত বীরগঞ্জে ৪৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার অপরাধ প্রতিরোধে মাঠপর্যায়ে নজরদারি জোরদার, গ্রাম পুলিশদের নির্দেশনা শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার আগামী স্হানীয় ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলমের ব্যক্তিগত উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত কবিতা :যদি কথা দিতেন ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত। বেনাপোল সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত।
/ ১০ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত।

নিজ্জ্বল সাহা
স্টাফ রিপোর্টার,
চট্টগ্রাম জেলা।

“পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন, সুস্থ থাকুন”—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, বিদ্যালয় ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

র‍্যালিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। এ সময় বিদ্যালয় ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব মোবারক আলী, মাস্টার।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন অভিযান নয়, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা জরুরি।

বক্তারা বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

সচেতনতা ও পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights