রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ডামুড্যায় শিশুর গলাকাটা লাশ উদ্ধার প্রতিবেশীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন চৌদ্দগ্রাম বসন্তপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মুন্সিরহাটে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ ফাইনাল খেলা অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত নড়াইলের তানজিম মাদক,ক্যাসিনো,অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ জহিরুল ইসলাম মাতাব্বর যবিপ্রবির সাবেক উপাচার্য আনোয়ার হোসেন সহ সাত জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক। প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বিদ্যুৎ সংযোগ কেটে গভীর রাতে বাড়িতে প্রবেশের অভিযোগ, বৃদ্ধা মাকে একা পেয়ে আতঙ্ক যশোরের চৌগাছায় আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুলেমান হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ফুলছড়িতে জনসম্পৃক্ততায় আলোচনায় চেয়ারম্যান আজহারুল হান্নান
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
চিলমারীর নয়ারহাটে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প
/ ৩০ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:৫৪ পূর্বাহ্ন

চিলমারীর নয়ারহাটে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুর্গম নয়ারহাট ইউনিয়নে জেলা স্বাস্থ্য বিভাগ, কুড়িগ্রামের উদ্যোগে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়।
স্বাস্থ্য ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. স্বপন কুমার বিশ্বাস।
দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্পে নয়ারহাট ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়ে প্রয়োজনীয় পরামর্শ, চিকিৎসা পরামর্শ এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করেন। দুর্গম চরাঞ্চলের মানুষের জন্য এমন উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক গুরুত্ব বহন করছে।
আয়োজক সূত্রে জানা যায়, প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ অর্থনৈতিক অসচ্ছলতা, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা ও দূরত্বের কারণে নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন না। এসব মানুষের কাছে সরকারি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই নয়ারহাট ইউনিয়নে এ বিশেষ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চিলমারী, কুড়িগ্রাম-এর আয়োজনে অনুষ্ঠিত স্বাস্থ্য ক্যাম্পে সহযোগিতা করে আরডিআরএস বাংলাদেশ ও ফ্রেন্ডশিপ।
আয়োজকরা বলেন, শুধু চিকিৎসাসেবা প্রদান নয়, প্রত্যন্ত এলাকার মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। সাধারণ মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকায় এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়রা জানান, নয়ারহাটের মতো দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হয়েছেন। তারা প্রত্যন্ত ইউনিয়নগুলোতে নিয়মিত এমন স্বাস্থ্য ক্যাম্প আয়োজনের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights