রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ডামুড্যায় শিশুর গলাকাটা লাশ উদ্ধার প্রতিবেশীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন চৌদ্দগ্রাম বসন্তপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মুন্সিরহাটে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ ফাইনাল খেলা অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত নড়াইলের তানজিম মাদক,ক্যাসিনো,অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ জহিরুল ইসলাম মাতাব্বর যবিপ্রবির সাবেক উপাচার্য আনোয়ার হোসেন সহ সাত জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক। প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বিদ্যুৎ সংযোগ কেটে গভীর রাতে বাড়িতে প্রবেশের অভিযোগ, বৃদ্ধা মাকে একা পেয়ে আতঙ্ক যশোরের চৌগাছায় আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুলেমান হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ফুলছড়িতে জনসম্পৃক্ততায় আলোচনায় চেয়ারম্যান আজহারুল হান্নান
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নওগাঁর মান্দায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলার পলাতক শাহীন গ্রেপ্তার
/ ২৬ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:০০ পূর্বাহ্ন

নওগাঁর মান্দায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলার পলাতক শাহীন গ্রেপ্তার

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মান্দায় শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকা মূলহোতা শাহীন (৩০) অবশেষে গ্রেপ্তার হয়েছেন। র‌্যাব-৫ ও র‌্যাব-১১-এর যৌথ অভিযানে রবিবার (১৬ আগস্ট) বেলা ৩টার দিকে নোয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহীন মান্দা উপজেলার চকমানিক গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি বিবাহিত ও এক সন্তানের জনক। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকরঘুনাথ বাজারে মামার বাড়িতে বিয়ের দাওয়াত শেষে নিজ বাড়িতে ফিরছিলেন ২৫ বছর বয়সী ওই তরুণী।

পথে দুপুর আনুমানিক ১টার দিকে পুকুরপাড়সংলগ্ন একটি নির্জন স্থানে শাহীন তাকে জোরপূর্বক নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।
শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ওই তরুণী কার্যকরভাবে প্রতিরোধ করতে পারেননি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। পরে বাড়িতে ফিরে ইশারা-ইঙ্গিত ও অস্পষ্ট কথায় মায়ের কাছে ঘটনার বিষয়টি জানান তিনি।

ঘটনার পর থেকেই শাহীন পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। তবে তিনি মুঠোফোন ব্যবহার না করায় তার অবস্থান শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেশ বেগ পেতে হয়। একপর্যায়ে র‌্যাব-৫ ও র‌্যাব-১১-এর যৌথ অভিযানে নোয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালানো হচ্ছিল। তিনি মুঠোফোন ব্যবহার না করায় তাকে শনাক্ত করতে বেশ বেগ পেতে হয়েছে।

অবশেষে র‌্যাব-৫ ও র‌্যাব-১১-এর যৌথ অভিযানে নোয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আনুষ্ঠানিক প্রক্রিয়া পরবর্তীতে জানানো হবে।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শাহীনকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর কার্যক্রম চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights