সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
শ্রেণিকক্ষের সংকটসহ নানা সমস্যায় কামারজানী বনিক ফাজিল মাদ্রাসা রামপাল বিদ্যুৎকেন্দ্রে সর্বোচ্চ উৎপাদন, গ্রিডে যুক্ত হচ্ছে ১,৩২১ মেগাওয়াট শাবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের উদ্বোধন। নড়াইল প্রেস ক্লাব থেকে ভুয়া মুক্তিযোদ্ধা টুকু বহিষ্কার যশোরের চৌগাছায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত। আতর-টুপি ব্যবসায়ী আকরামকে হত্যার হুমকি ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ! ডামুড্যায় শিশুর গলাকাটা লাশ উদ্ধার প্রতিবেশীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন চৌদ্দগ্রাম বসন্তপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মুন্সিরহাটে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ ফাইনাল খেলা অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত নড়াইলের তানজিম
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নান্দাইলে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিয়ে মতবিনিময়
/ ৪৭ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৯:০০ পূর্বাহ্ন

নান্দাইলে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিয়ে মতবিনিময়

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে উপজেলা মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) উপজেলা মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক এ মতবিনিময় সভার আয়োজন করে নান্দাইল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়।

সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহনা নাজনীন।

এ সময় বক্তব্য দেন কালের কণ্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজী, রমেশ কুমার, পার্থ, হাজি রফিকুল ইসলাম খোকন , বিল্লাল হোসেন ও সারোয়ার জাহান রাজিব, এ হান্নান আল আজাদ প্রমুখ।

বক্তারা বলেন, দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধির জন্য প্রাকৃতিক জলাশয়, নদী-নালা, খাল-বিল সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে নিষিদ্ধ ও ক্ষতিকর জাল ব্যবহার বন্ধ, মাছের অভয়াশ্রম সংরক্ষণ এবং টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে প্রশাসন, মৎস্য বিভাগ, গণমাধ্যম ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় মৎস্য সম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আগামী ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights