সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
শ্রেণিকক্ষের সংকটসহ নানা সমস্যায় কামারজানী বনিক ফাজিল মাদ্রাসা রামপাল বিদ্যুৎকেন্দ্রে সর্বোচ্চ উৎপাদন, গ্রিডে যুক্ত হচ্ছে ১,৩২১ মেগাওয়াট শাবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের উদ্বোধন। নড়াইল প্রেস ক্লাব থেকে ভুয়া মুক্তিযোদ্ধা টুকু বহিষ্কার যশোরের চৌগাছায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত। আতর-টুপি ব্যবসায়ী আকরামকে হত্যার হুমকি ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ! ডামুড্যায় শিশুর গলাকাটা লাশ উদ্ধার প্রতিবেশীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন চৌদ্দগ্রাম বসন্তপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মুন্সিরহাটে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ ফাইনাল খেলা অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত নড়াইলের তানজিম
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
/ ৩০ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:৫০ পূর্বাহ্ন

মাদকবিরোধী অভিযানে রাণীশংকৈলে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রাণীশংকৈল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভান্ডারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মজিবুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় অভিযানটি চালানো হয়।

অভিযানকালে বাচাই পাগলার বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মো. লিটন (পিতা—সৈদুল ইসলাম) ও মো. মানিক (পিতা—আব্দুল হক)কে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লিটনকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং মানিককে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে। পাশাপাশি কোথাও মাদক সংক্রান্ত অপরাধের তথ্য পাওয়া গেলে তা প্রশাসনকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights