
আগামী স্হানীয় ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলমের ব্যক্তিগত উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত
সজিব রহমান নওগাঁ যুবসমাজকে মাদকমুক্ত রাখা ও ক্রীড়ামুখী করার লক্ষ্যে আগামী স্থানীয় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব আলমের এর ব্যক্তিগত উদ্যোগে ও জোতবাজার শান্তি সংঘ ক্লাবের সহযোগিতায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭/০৮/২০২৬ ইং তারিখে বিকেলে নুরুল্যাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সভাপতিত্ব করেন জনাব ফজলে রাব্বি তারেক।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক ও চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব আলম সিনিয়র সহ সভাপতি ১০ নং নুরুল্যাবাদ ইউনিয়ন যুবদল ।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন, ১০ নং নুরুল্যাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক খোরশেদ আলম শিলাল,ইউনিয়ন যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, ১০ নং নুরুল্যাবাদ ইউপির সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য আম্বিয়া খাতুন ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোতাহার হোসেন, প্রসুখ।
উত্তেজনাপূর্ণ এ ম্যাচে জোতবাজার শান্তি সংঘ ক্লাব এবং কালিগ্রাম জাগরনী ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ে দুই দলই চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব আলম বলেন, “যুবসমাজকে মাদক, অন্যায় ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এলাকার তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে আমি সব সময় ক্রীড়া সংগঠনের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।”
খেলা দেখতে মাঠে ক্রীড়ামোদী দর্শকের ঢল নামে। ইউপি নির্বাচনে এই চেয়ারম্যান পদপ্রার্থীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকরা। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের রাজনৈতিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।





