সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
শ্রেণিকক্ষের সংকটসহ নানা সমস্যায় কামারজানী বনিক ফাজিল মাদ্রাসা রামপাল বিদ্যুৎকেন্দ্রে সর্বোচ্চ উৎপাদন, গ্রিডে যুক্ত হচ্ছে ১,৩২১ মেগাওয়াট শাবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের উদ্বোধন। নড়াইল প্রেস ক্লাব থেকে ভুয়া মুক্তিযোদ্ধা টুকু বহিষ্কার যশোরের চৌগাছায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত। আতর-টুপি ব্যবসায়ী আকরামকে হত্যার হুমকি ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ! ডামুড্যায় শিশুর গলাকাটা লাশ উদ্ধার প্রতিবেশীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন চৌদ্দগ্রাম বসন্তপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মুন্সিরহাটে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ ফাইনাল খেলা অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত নড়াইলের তানজিম
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কুড়িগ্রামে আবারও বাড়ছে হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩
/ ৫১ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ন

কুড়িগ্রামে আবারও বাড়ছে হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩

মোঃ জাফর আহমদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | ১৮.৮.২০২৬

কুড়িগ্রামে আবারও বাড়তে শুরু করেছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম সদর হাসপাতালের আইসোলেশন বিভাগে নতুন করে তিনজন হাম রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসোলেশন বিভাগে মোট ১০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সাতজন শিশু ও তিনজন বয়স্ক।

কুড়িগ্রাম সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আল আমিন জানান, দীর্ঘ সময় সারাদেশে নিয়মিত হামের টিকাদান কার্যক্রম না থাকায় হাম নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে। এর পাশাপাশি প্রচণ্ড গরমেও হামের সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে সারা বছরই কমবেশি এ রোগের প্রাদুর্ভাব থাকতে পারে।

তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলায় গত দুই মাসে শিশুদের হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। জেলায় এ পর্যন্ত প্রায় ২ লাখ ৭৬ হাজার শিশুকে টিকা দেওয়া হয়েছে। তবে অনেক অভিভাবক অবহেলার কারণে তাদের শিশুদের টিকা দেননি। এসব শিশুর মধ্যেই নতুন করে হাম আক্রান্ত হওয়ার ঘটনা দেখা যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। তাই পরিবারের কোনো সদস্য আক্রান্ত হলে তাকে অন্যদের থেকে আলাদা রাখা জরুরি। পাশাপাশি আক্রান্ত রোগীকে পর্যাপ্ত তরল খাবার খাওয়ানো এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

চিকিৎসকদের মতে, হাম নিয়ন্ত্রণে শুধু হাসপাতালভিত্তিক চিকিৎসা যথেষ্ট নয়; নিয়মিত টিকাদান নিশ্চিত করা, বাদ পড়া শিশুদের শনাক্ত করে টিকার আওতায় আনা এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে প্রত্যন্ত ও চরাঞ্চলে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা গেলে হাম প্রতিরোধে কার্যকর ফল পাওয়া সম্ভব।

কুড়িগ্রামে নতুন করে হামের রোগী বাড়তে থাকায় শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights