রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ডামুড্যায় শিশুর গলাকাটা লাশ উদ্ধার প্রতিবেশীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন চৌদ্দগ্রাম বসন্তপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মুন্সিরহাটে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ ফাইনাল খেলা অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত নড়াইলের তানজিম মাদক,ক্যাসিনো,অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ জহিরুল ইসলাম মাতাব্বর যবিপ্রবির সাবেক উপাচার্য আনোয়ার হোসেন সহ সাত জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক। প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বিদ্যুৎ সংযোগ কেটে গভীর রাতে বাড়িতে প্রবেশের অভিযোগ, বৃদ্ধা মাকে একা পেয়ে আতঙ্ক যশোরের চৌগাছায় আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুলেমান হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ফুলছড়িতে জনসম্পৃক্ততায় আলোচনায় চেয়ারম্যান আজহারুল হান্নান
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
পলাশবাড়ীর দুবলাগাড়ী-আমলাগাছি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, করলেন এমপি নজরুল ইসলাম লেবু
/ ৭১ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৮:৫৩ পূর্বাহ্ন

পলাশবাড়ীর দুবলাগাড়ী-আমলাগাছি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, করলেন এমপি নজরুল ইসলাম লেবু

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোঃ নজরুল ইসলাম (এমপি) দুবলাগাড়ী এনএইচডব্লিউ–ঢোলভাঙ্গা থেকে আমলাগাছি পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) স্থানীয় এলাকাবাসী ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে এ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশের বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়।
সড়ক উন্নয়ন কাজ সম্পন্ন হলে দুবলাগাড়ী, ঢোলভাঙ্গা, আমলাগাছিসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থী ও রোগীদের চলাচলেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয়রা।
উদ্বোধনকালে এমপি আবুল কাওছার মোঃ নজরুল ইসলাম বলেন, জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সড়ক যোগাযোগ উন্নত হলে মানুষের জীবনযাত্রার মানের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গতি আসবে। পর্যায়ক্রমে এলাকার প্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে।
স্থানীয়রা জানান, সড়কটি উন্নত হলে দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমবে। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও মানসম্মতভাবে নির্মাণকাজ শেষ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এলাকাবাসীর প্রত্যাশা, সড়কটির উন্নয়ন শুধু যোগাযোগের ক্ষেত্রে নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। জনগণের কল্যাণে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন এমপি আবুল কাওছার মোঃ নজরুল ইসলাম।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights