রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ডামুড্যায় শিশুর গলাকাটা লাশ উদ্ধার প্রতিবেশীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন চৌদ্দগ্রাম বসন্তপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মুন্সিরহাটে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ ফাইনাল খেলা অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত নড়াইলের তানজিম মাদক,ক্যাসিনো,অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ জহিরুল ইসলাম মাতাব্বর যবিপ্রবির সাবেক উপাচার্য আনোয়ার হোসেন সহ সাত জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক। প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বিদ্যুৎ সংযোগ কেটে গভীর রাতে বাড়িতে প্রবেশের অভিযোগ, বৃদ্ধা মাকে একা পেয়ে আতঙ্ক যশোরের চৌগাছায় আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুলেমান হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ফুলছড়িতে জনসম্পৃক্ততায় আলোচনায় চেয়ারম্যান আজহারুল হান্নান
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শিক্ষক-শিক্ষার্থীদের চরম ভোগান্তি জলাবদ্ধতা ও কাদা-পানিতে নাজেহাল দোমাদী আদর্শ উচ্চ বিদ্যালয়
/ ৫৮ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৮:৪১ পূর্বাহ্ন

শিক্ষক-শিক্ষার্থীদের চরম ভোগান্তি জলাবদ্ধতা ও কাদা-পানিতে নাজেহাল দোমাদী আদর্শ উচ্চ বিদ্যালয়

সিহাব আলম সম্রাট, রাজশাহী

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে অবস্থিত দোমাদী আদর্শ উচ্চ বিদ্যালয় স্থানীয় কয়েকটি গ্রামের শিক্ষার একমাত্র অন্যতম মূল কেন্দ্র। কিন্তু দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মাঠ ও যাতায়াতের রাস্তাটির বেহাল দশার কারণে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সামান্য বৃষ্টি হলেই রাস্তা ও বিদ্যালয় প্রাঙ্গণে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কাদা ও জমে থাকা পানির কারণে ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের হেঁটে স্কুলে আসা-যাওয়া করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। বৃষ্টি হলেই যাতায়াত ব্যবস্থার এমন দুর্দশার কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে চায় না, যা তাদের শিক্ষার স্বাভাবিক গতিকে ব্যাহত করছে। আশেপাশের কয়েকটি গ্রামের মধ্যে একমাত্র মাধ্যমিক বিদ্যালয় হওয়ায় এর গুরুত্ব অপরিসীম। এ অবস্থায় দ্রুত সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া জরুরি।

দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মাঠ এবং যাতায়াতের রাস্তাটির বেহাল দশার কারণে প্রতিদিন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এমতাবস্থায় বিদ্যালয়ে আসা-যাওয়ার রাস্তাটি দ্রুত মেরামত ও মাটি ভরাট করে মাঠের সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা অতি জরুরী।

উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বলেন, “একটু বৃষ্টি হলেই বিদ্যালয় প্রাঙ্গণ ও একমাত্র যাতায়াতের রাস্তাটিতে পানি জমে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়। হাঁটু সমান কাদা ও পানি অতিক্রম করে চরম ঝুঁকি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে যেতে হয়। কাদা-পানির কারণে প্রায়শই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এবং শিক্ষার্থীদের জামাকাপড় নষ্ট হচ্ছে। ফলে বর্ষা মৌসুমে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে, যা শিক্ষার স্বাভাবিক পরিবেশ ও গতিকে মারাত্মকভাবে ব্যাহত করছে”।

স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO), উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের দ্রুত বিষয়টি পরিদর্শন করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান। স্থানীয় সচেতন মহল ও প্রধান শিক্ষকের এই আহ্বানে সাড়া দিয়ে দ্রুতই স্থায়ী সমাধানের পদক্ষেপ নেওয়া হবে—এমনটাই প্রত্যাশা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights