মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
টাঙ্গাইল জেলা পুজা উদযাপন পরিষদের সম্পাদক ঝন্টুর পরোলোক গমন কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে শাহ আলমকে ঘিরে ব্যবসায়ীদের প্রত্যাশা কুড়িগ্রামে আবারও বাড়ছে হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ শ্রীপুরে ‘ভুয়া লাশ’ দেখিয়ে ১ লাখ টাকা দাবির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় কবিতা :যদি কথা দিতেন আগামী স্হানীয় ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলমের ব্যক্তিগত উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত বীরগঞ্জে ৪৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার অপরাধ প্রতিরোধে মাঠপর্যায়ে নজরদারি জোরদার, গ্রাম পুলিশদের নির্দেশনা শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শ্রীপুরে ‘ভুয়া লাশ’ দেখিয়ে ১ লাখ টাকা দাবির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
/ ৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৪:৪৬ পূর্বাহ্ন

শ্রীপুরে ‘ভুয়া লাশ’ দেখিয়ে ১ লাখ টাকা দাবির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

শ্রীপুর উপজেলা প্রতিনিধি: আল আমিন খান

গাজীপুরের শ্রীপুরে এক রাজমিস্ত্রীকে কথিত হত্যাকাণ্ডে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তিন প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আ. মালেক (৫০) তিনজনের বিরুদ্ধে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে উপজেলার ধনুয়া মধ্যপাড়া এলাকার শরীফ আলী (৪৫), মাহবুব (৪০) ও মোবাশ্বের (৪০) পূর্বপরিকল্পিতভাবে আ. মালেককে ডেকে নেন। পরে তাকে স্থানীয় একটি পোল্ট্রি ফার্মের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর শরীফ আলী তাকে একটি খড়ের পালার কাছে নিয়ে যান।
অভিযোগে বলা হয়, সেখানে প্লাস্টিকের বস্তা দিয়ে ঢাকা একজনের ‘মরদেহ’ পড়ে আছে বলে দেখানো হয়। এ সময় শরীফ আলী আ. মালেককে ভয় দেখিয়ে বলেন,
একপর্যায়ে কথিত ‘লাশ’ সরিয়ে ফেলার কথা বলে শরীফ আলী তার ভাতিজা মাহবুবকে ফোন করে ঘটনাস্থলে ডেকে আনেন। পরে লাশ গুম করার জন্য আ. মালেকের কাছে এক লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আ. মালেক কথিত লাশটি নিশ্চিত হওয়ার জন্য কাছে যেতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান এবং ৯৯৯-এ ফোন করার কথা বলেন। একই সঙ্গে স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান।
পরে খোঁজ নিয়ে কোনো হত্যাকাণ্ড বা লাশের ঘটনা পাওয়া যায়নি বলে দাবি করেন অভিযোগকারী। তার অভিযোগ, ভয়ভীতি দেখিয়ে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই কথিত ‘ভুয়া লাশের নাটক’ সাজানো হয়েছিল।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোনে পাওয়া যায়নি।
শ্রীপুর থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights