মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ, লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জবির ইউট্যাবের বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন অধ্যক্ষ এসএম জহুরুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ প্রধান ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলার হোসেন গাঁও ইউনিয়নে মাদকব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ডঃ চিলমারীতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ১২০৭-এর দুই লিডার গ্রেফতার চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মাদক উদ্ধার শার্শার গোগা সীমান্ত এলাকায় ৪১৭ বোতল ভারতীয় ফেনসিডিলের বিকল্প নেশা জাতিয় সিরাপ উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট কমাতে ৮ দফা প্রস্তাব
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গাইবান্ধার জেলা প্রশাসক মাসুদুর রহমানকে প্রত্যাহার
/ ৪৫ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৩:২৮ পূর্বাহ্ন

গাইবান্ধার জেলা প্রশাসক মাসুদুর রহমানকে প্রত্যাহার

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল:

গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে তাঁর বর্তমান পদ থেকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরবর্তী পদায়নের জন্য তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন কর্মকর্তাকে নিজ নিজ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, নাটোরের জেলা প্রশাসক মিজ আসমা শাহীন এবং রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন।
তবে গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার পরবর্তী কর্মস্থল বা পদায়ন সম্পর্কে প্রজ্ঞাপনে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। পরবর্তী সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশের মাধ্যমে তাঁর নতুন পদায়নের বিষয়টি জানানো হবে।
এদিকে জেলা প্রশাসকের প্রত্যাহারের খবর প্রকাশের পর স্থানীয় প্রশাসন ও বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। নতুন জেলা প্রশাসক হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, তা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights