
নওগাঁর পত্নীতলা-ধামুইরহাট তেপুকুরিয়া এলাকায় অগ্নিদগ্ধ অবস্থা মেরিনা নামে এক নারীর মৃতদেহ উদ্ধার
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁর পত্নীতলা ও ধামুইরহাট থানার মধ্যবর্তী তেপুকুরিয়া জামাইপাড়া ও মাহমুদপুর তালপুকুর এলাকার মাঝা মাঝি স্থান থেকে অগ্নিদগ্ধ অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রথমে মরদেহটি অজ্ঞাত হিসেবে শনাক্ত করা হলেও পরে তার সঙ্গে পাওয়া একটি ভোটার আইডি কার্ডের সূত্র ধরে পরিচয় শনাক্ত করা হয়।
নিহত নারী মেরিনা (৪৬)। তিনি ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের খেলনা দিঘিপাড়া গ্রামের হাসানের স্ত্রী এবং পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের কৈবর্তখণ্ড (সরকারপাড়া) গ্রামের দোস মুহাম্মদের মেয়ে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫ ঘটিকার সময় মরদেহটি অগ্নিদগ্ধ অবস্থায় আম বাগানে পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। স্থানীয়দের ধারণা,ওই নারীকে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়ে থাকতে পারে।
তবে এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি তাদের পরিবারের সদস্য মেরিনার বলে শনাক্ত করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃ’ত্যুর প্রকৃত কারণ উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।





