
এইচ এম শরিফুল ইসলাম শিকদার
কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা জেলার মেঘনায় গোডাউন ভেঙে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার মালামাল চুরি
কুমিল্লা জেলার মেঘনায় উপজেলার মানিকারচর বাজার সংলগ্ন গোবিন্দপুর রোডে
প্রান জেমস গ্রুপ, প্রাণ ওয়ান্ডার গ্রুপ এবং সিটি ক্যান্ডি গ্রুপের ডিলার মোঃ সৈকত মিয়ার গোডাউনে গত ১৯/৮/২০২৬ইং তারিখ রাত আনুমানিক ১০ টা হইতে পর দিন অর্থাৎ ২০/৮/২০২৬ইং ভোর আনুমানিক ৩ টার মধ্যবর্তী যেকোনো সময় তালা ভেঙ্গে প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে।এজাহার সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার মেঘনা উপজেলার উপজেলার ভাওরখোলা গ্রামের স্থায়ী বাসিন্দা
মানিকারচর বাজার সংলগ্ন গোবিন্দপুর রোডে মোঃ আলী ইসলামের টিনশেড দোকান ঘরটি ভাড়া নিয়ে গোডাউন হিসেবে ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করেন।
তিনি প্রাণ কোম্পানির দুইটি গ্রুপ (জেমস , ওয়ান্ডার) এবং সিটি গ্রুপের একটি গ্রুপ ক্যান্ডির এবং প্রাণ বিস্কুট, প্রাণ সস ও আইটেমের চকলেট ডিলার হিসেবে বিভিন্ন দোকানে পণ্য সরবরাহ করে থাকেন।
তার গোডাউনের চুরির ঘটনায় এবং এর আগেও মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি গোডাউনে চুরি ঘটনা ঘটেছিল এবং মার্চ মাসে রামনগর ছয়আনি মোড়েও একটি চুরির ঘটনা ঘটেছিল প্রতিটা চুরির ঘটনায় অজ্ঞাতনামায় মামলা হলেও সুস্থ তদন্তের অভাবে চুরির সঙ্গে যুক্ত কাউকেই শনাক্ত করতে পারেননি মেঘনা উপজেলা পুলিশ চোরদের এমন উৎপাতে বিস্মিত এবং শংকিত স্থানীয় ব্যবসায়ীগণ।





