বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামে প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান উপহার জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন টাঙ্গাইলে নাগরপুরে কিশোর গ্যাং প্রধান অমিওসহ গ্রেপ্তার ০৬ অক্টোবর ২০২৬ইং তারিখে শিশু অধিকার দিবস পালনঃ শাবিপ্রবির স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের নতুন ডিনের দায়িত্ব গ্রহণ। কটিয়াদী প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন। চৌদ্দগ্রাম সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কাজী মাওলানা ইসমাইলের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত সিলেটে বিশ্ব বসতি দিবস উদযাপন: ‘সবার জন্য পর্যাপ্ত আবাসন’ নিশ্চিত করার আহ্বান। যশোরের ভৈরব নদ শেওলা-কচুরিপানায় বন্দি। চাপের মুখে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গাইবান্ধায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি
/ ২২ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৮:৪৮ পূর্বাহ্ন

গাইবান্ধায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও সাহিত্য-সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে গাইবান্ধায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নজরুল বর্ষের সময়কাল ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
সভায় জানানো হয়, আগামী ৩১ আগস্ট (সোমবার) সারাদেশে একযোগে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। এতে জেলার প্রাথমিক, কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে।
প্রতিযোগিতায় নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় এবং নজরুলসংগীতভিত্তিক একক নৃত্যসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা প্রতিযোগিতা করবে।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাবদ সরকার, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রশিদ সরকার, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আসাদুজ্জামান সরকার, গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, জেলা প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক রাহুল ইসলাম রুবেল, জেলা জাসাসের সদস্য সচিব খান মো. কাওসার ওয়াহিদ সুজনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা, প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং নজরুলের সাহিত্য-সংস্কৃতির চর্চা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights