বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামে প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান উপহার জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন টাঙ্গাইলে নাগরপুরে কিশোর গ্যাং প্রধান অমিওসহ গ্রেপ্তার ০৬ অক্টোবর ২০২৬ইং তারিখে শিশু অধিকার দিবস পালনঃ শাবিপ্রবির স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের নতুন ডিনের দায়িত্ব গ্রহণ। কটিয়াদী প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন। চৌদ্দগ্রাম সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কাজী মাওলানা ইসমাইলের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত সিলেটে বিশ্ব বসতি দিবস উদযাপন: ‘সবার জন্য পর্যাপ্ত আবাসন’ নিশ্চিত করার আহ্বান। যশোরের ভৈরব নদ শেওলা-কচুরিপানায় বন্দি। চাপের মুখে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ধামইরহাটে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে ব্যাপক অনিয়ম: ঘুষ ছাড়া মেলে না ঋণ, সঞ্চয় আত্মসাতের অভিযোগ
/ ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

ধামইরহাটে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে ব্যাপক অনিয়ম: ঘুষ ছাড়া মেলে না ঋণ, সঞ্চয় আত্মসাতের অভিযোগ

মোঃ জিহান বাবু ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে সরকার নিবন্ধিত ‘ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন’ (এসএফডিএফ)-এর কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, উৎকোচ গ্রহণ ও সাধারণ গ্রাহকের সঞ্চয় আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির ফিল্ড অফিসার আশিকুর রহমান ও শাখা ব্যবস্থাপক তারিকুল ইসলামের বিরুদ্ধে চরম হয়রানি ও আর্থিক শোষণের চিত্র তুলে ধরেছেন ভুক্তভোগী কৃষকরা।ভুক্তভোগীদের বিস্ফোরক অভিযোগমাঠ পর্যায়ে অনুসন্ধানে দেখা যায়, ঋণের নাম করে স্থানীয় প্রান্তিক চাষীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। ভুক্তভোগী কৃষক আব্দুল মান্নান জানান, পূর্বে ২ হাজার টাকা ঘুষ দিয়ে ঋণ নিয়ে তা সম্পূর্ণ শোধ করার পর পুনরায় ঋণের জন্য আবেদন করেন। কিন্তু এবার তার কাছে নতুন করে ৫ হাজার টাকা ঘুষ দাবি করা হয়। ঘুষের টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে বিভিন্নভাবে মানসিক হয়রানি করা হচ্ছে।অন্যদিকে, ১ লাখ ৫০ হাজার টাকা ঋণের জন্য ফিল্ড অফিসার আশিক সরাসরি ১০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন বলে অন্য এক কৃষক অভিযোগ করেন।শুধু ঘুষ দাবিই নয়, সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগও উঠে এসেছে। হাসান নামের এক সদস্য জানান, নিয়মিত কিস্তির পাশাপাশি ১০ হাজার টাকা সঞ্চয় জমা দিলেও তার কোন প্রাতিষ্ঠানিক হিসাব পাচ্ছেন না তিনি। পরবর্তীতে অফিসে যোগাযোগ করা হলে তার টাকা জমা হয়নি বলে জানিয়ে দেওয়া হয়।কর্মকর্তা ও প্রশাসনের বক্তব্যএ বিষয়ে ধামইরহাট শাখা ব্যবস্থাপক তারিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তবে কোনো ফিল্ড অফিসারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

“বিষয়টি সম্পর্কে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা শারমিন জানান, ক্ষুদ্র কৃষকদের হয়রানি ও অনিয়মের বিষয়টিতে নজর দেওয়া হয়েছে। দ্রুতই এটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights