
নড়াইলে শিশু অধিকার ও বাল্যবিয়ে প্রতিরোধে পিআর লিডার প্রশিক্ষণ
আল শাহরিয়া আমি
নড়াইল প্রতিনিধি ;
শিশু অধিকার প্রতিষ্ঠা ও বাল্যবিয়ে প্রতিরোধে নড়াইলের লোহাগড়া উপজেলায় দুই দিনব্যাপী পিআর লিডার (সহযোগী কর্মী) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার নলদী ইউনিয়ন পরিষদে এ প্রশিক্ষণ শুরু হয়। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় প্রশিক্ষণ শেষ হয়। এতে ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে নির্বাচিত ১৮ জন পিআর লিডার অংশ নেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষক হিসেবে ছিলেন সংস্থাটির কমিউনিটি মবিলাইজার তাপসী রানী বিশ্বাস ও সেতু মণি। এ সময় উপস্থিত ছিলেন সুশীলনের নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা সমন্বয়ক প্রীতম সরদার। তিনি বলেন, সন্তান লালন-পালনে পিতা-মাতার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে পিআর লিডারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে তাঁরা নিজ নিজ এলাকায় গিয়ে শিশু অধিকার, বাল্যবিয়ে প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে মানুষকে সচেতন করবেন।





