
নব নির্বাচিত মহামান্য রাস্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন।
মোঃ মহসীন হাওলাদার
জেলা প্রতিনিধি
পটুয়াখালী।
বাংলাদেশের ২৩ তম রাস্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী আলহাজ্ব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
বৃহস্পতিবার (২০আগস্ট)এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাস্ট্রপতি নির্বাচিত হওয়ায় দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা বাহিকতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের গণতন্ত্র জনগণের অধিকার ও রাজনৈতিক সহনশীলতার প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
তারা বলেন রাষ্ট্রপতির মতো সর্বোচ্চ সাংবিধান পদে দায়িত্ব গ্রহনের মধ্যে দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সব রাজনৈতিক দল মত ও শ্রেনী-পেশার মানুষের মধ্যে ঐক্য সম্প্রতি ও পারস্পরিক আস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এটাই দেশবাসীর প্রত্যাশা।
জাতীয় পার্টির নেতারা আশা প্রকাশ পরে বলেন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে শক্তিশালী করা এবং রাষ্ট্রের সব নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
তারা আরও বলেন বর্তমান সময়ে দেশের মানুষের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা শান্তি নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির যে প্রত্যাশা তৈরি হয়েছে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই প্রত্যাশা পূরণে রাষ্ট্রের সর্বস্তরে সমন্বয় ও ঐকের পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।
জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার নব নির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং তার নেতৃত্বে বাংলাদেশ আরও শান্তি গণতন্ত্র উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন।





