মানবিক সহায়তায় ভ্যানগাড়ি প্রদান

মানবিক সহায়তায় ভ্যানগাড়ি প্রদান
মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুর
নিয়মিত গনশুনানিতে ১ মাস আগে শেরপুর সদর উপজেলার চাপাতলী এলাকার মো: জহুরুল ইসলাম নামে একজন অসহায় ও কর্মক্ষম ব্যক্তি তার ভ্যানগাড়ি চুরি হবার কথা জেলা প্রশাসককে জানান এবং তখন তাকে একটি ভ্যানগাড়ি কিনে দেবার প্রতিশ্রুতি দেয়া হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর, মিজ্ ফরিদা ইয়াসমিন আজ ১৯/০৮/২০২৬ খ্রি. তারিখে তার হাতে ভ্যানগাড়িটি তুলে দেন। এর মাধ্যমে তিনি তার নিজ কর্মসংস্থানে ফিরে গিয়ে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যেতে পারবেন।
মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়নে জেলা প্রশাসন, শেরপুরের এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category





