শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নওগাঁর পোরশায় পুকুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে কবির নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু বাউফল থানা পুলিশ কতৃক চার লক্ষ টাকা মুল্যের ৮০০(আটশত)পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারি আটক। নওগাঁর মান্দা কালিকাপুর বাজারে সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির সীমান্তবর্তী এলাকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির সীমান্তবর্তী এলাকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জন দণ্ডিত প্রতিমন্ত্রী লিংকনের সুদৃষ্টিতে এমপিওভুক্তির আশায় পবনাপুর মহিলা কলেজ শার্শায় সাংবাদিক হত্যাসহ ১৮ মামলার আসামি উকিল মল্লিক আটক ফরিদপুরে মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর নেত্রকোনার মদনে দ্বিতীয় বিবাহ করায় বিষ পানে স্ত্রীর আত্নহত্যা,
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
মান্দায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের দায়ে দুজনের ৬ মাসের কারাদণ্ড
/ ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ন

মান্দায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের দায়ে দুজনের ৬ মাসের কারাদণ্ড

সজিব রহমান নওগাঁ (নওগাঁ) নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চোলাই মদ ও ইয়াবা সেবনের দায়ে দুই ব্যক্তিকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— মান্দা উপজেলার সিংগা পূর্বপাড়ার লকু মন্ডলের ছেলে মো. নজরুল ইসলাম মন্ডল (৫১) এবং কিত্তলী গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. বিদ্যুৎ হোসেন (২২)।
নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম ও এসআই তাজুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় নজরুল ইসলাম মন্ডলকে চোলাই মদ এবং বিদ্যুৎ হোসেনকে ইয়াবা সেবনের অভিযোগে আটক করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মান্দা উপজেলা নির্বাহী অফিসার ও সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(৪) অনুযায়ী প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আখতার জাহান সাথী বলেন, মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদকসংক্রান্ত অপরাধের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন ও মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights