মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ, লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জবির ইউট্যাবের বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন অধ্যক্ষ এসএম জহুরুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ প্রধান ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলার হোসেন গাঁও ইউনিয়নে মাদকব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ডঃ চিলমারীতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ১২০৭-এর দুই লিডার গ্রেফতার চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মাদক উদ্ধার শার্শার গোগা সীমান্ত এলাকায় ৪১৭ বোতল ভারতীয় ফেনসিডিলের বিকল্প নেশা জাতিয় সিরাপ উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট কমাতে ৮ দফা প্রস্তাব
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বীরগঞ্জে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত
/ ২৫ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৭:৪৪ পূর্বাহ্ন

বীরগঞ্জে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম রফিক বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:

“দুনিয়ার মজদুর, এক হও—এক হও” স্লোগানকে সামনে রেখে দিনাজপুর সদর ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের বীরগঞ্জ উপ-শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট ২০২৬) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য ও বীরগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মেহেদি হাসান। সঞ্চালনা করেন গণেশ চন্দ্র রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল মিয়া, সাধারণ সম্পাদক সুবাস বর্মন, সহ-সভাপতি রশিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নিরঞ্জন রায়, সাংগঠনিক সম্পাদক অমিত্য রায়, কোষাধ্যক্ষ নিতাই সেন, বীরগঞ্জ সাংবাদিক সংস্থার উপদেষ্টা মোঃ হারুন উর রশিদ, সভাপতি মোয়াজ্জেম সরকার রুবেল এবং খানসামা উপজেলা শাখার সভাপতি আজিজুল ইসলাম।

এছাড়াও সংগঠনের সদস্য মোসেদুল ইসলাম, মতি রায়, আইজুল ইসলাম, ধনজয় রায়, জীবন রায় ও কালীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় শ্রমিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করে দিনাজপুর সদর ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন, বীরগঞ্জ উপ-শাখা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights