
মহান আল্লাহর উপর তাওয়াক্কুল সকল সফলতার মূল চাবিকাঠি
—মনজুরুল করিম মহসিন
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন বলেন, মানুষের জীবনে সফলতা অকস্মাৎ আসে না। সফলতার পেছনে থাকে পরিশ্রম, ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর ওপর ভরসা। ইসলাম আমাদের অলস হয়ে বসে থাকতে শেখায় না, বরং চেষ্টা ও পরিশ্রম করতে উৎসাহিত করে। আমরা যদি জীবনে সফল হতে চাই, তাহলে আমাদের নিয়মিত চেষ্টা করতে হবে। একজন শিক্ষার্থী যদি ভালো ফলাফল করতে চায়, তাকে পড়াশোনা করতে হবে। একইভাবে দুনিয়া ও আখিরাতের সফলতার জন্যও আমাদের সৎকর্ম ও পরিশ্রম করতে হবে। তবে শুধু পরিশ্রম করলেই হবে না, পরিশ্রমের সঙ্গে মহান আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। তাঁর দয়া ব্যতিত সফলতার শিখরে পৌঁছানো অসম্ভব। এজন্য সফলতা অর্জনের পর যেমন তাঁর শুকরিয়া আদায় করতে হবে, তেমনি ইলম অর্জনের পাশাপাশি তাঁর সন্তুষ্টি অর্জনেও মনোযোগী হতে হবে।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ উত্তর উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০ আগস্ট ২০২৬ ঈসায়ী, বৃহস্পতিবার, বাদ যুহর, উপজেলাধীন দূর্লভপুর মুহাম্মদীয়া দাখিল মাদরাসায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ।
সংগঠনের বিশ্বনাথ উত্তর উপজেলা সভাপতি হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মো. আশরাফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মুনির উদ্দিন, সংগঠনের সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা সায়ীদ হোসাইন চৌধুরী, দূর্লভপুর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা বায়েজিদ আহমদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সহ-প্রচার সম্পাদক আব্দুল মুকিত জুমান, অফিস সম্পাদক মোহাম্মদ শুয়াইবুল ইসলাম, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন।
বিশ্বনাথ উত্তর উপজেলা প্রচার সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরীর স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন– বিশ্বনাথ উত্তর উপজেলা সহ-সভাপতি আব্দুল কাদির হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মুহিবুর রহমান তুহিন, সাংগঠনিক সম্পাদক জিহান আহমদ, সহ-প্রচার সম্পাদক আহসান উদ্দিন, কামিল আহমদ, সাইদুর রহমান, সহ-অফিস সম্পাদক আলমগীর হুসেন, আলাউদ্দিন, সহ-প্রশিক্ষণ সম্পাদক হুসাইন আহমদ তামিম, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাহেদ আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাসুম আহমদ প্রমুখ।





