বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কুমিল্লার লালমাই উপজেলায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার নীলফামারী সদর উপজেলা পরিষদের গেট রাত ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত বন্ধ, ভোগান্তিতে এলাকাবাসী বরুড়া পয়ালগাছায় গরু চুরি খামারিরা আতংকে শিরোনাম:-যশোর জেনারেল হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারী রোগীর সাথে অনৈতিক সম্পর্কের বিশেষ মূহুর্তের ভিডিও দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ। বীরগঞ্জে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী__আক্কাস আলী. মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতিরঃ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক, সালিশ ও আদালতের পরও মেলেনি সমাধান ঠাকুর গাঁও জেলা পুলিশ সুপার সদর সার্কেল অফিসে বার্ষিক পরিদর্শন করেনঃ গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির সীমান্তবর্তী এলাকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ
/ ৪৪ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির সীমান্তবর্তী এলাকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ

নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি

সীমান্তবর্তী এলাকার বেসামরিক যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর ব্যবস্থাপনায় বিরল উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

এ প্রশিক্ষণে সীমান্তবর্তী এলাকার ১০ জন যুবক অংশগ্রহণ করেন। অদ্য ২২ আগস্ট ২০২৬ তারিখে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। একই সঙ্গে যুবসমাজকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণে উদ্বুদ্ধ করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি, কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, সেক্টর কমান্ডার, দিনাজপুর সেক্টর বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার যুবকদের দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে।

অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তারা কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতা বাস্তব জীবনে প্রয়োগ করে নিজেদের ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

জনাব নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দিনাজপুর বলেন, এ প্রশিক্ষণ যুবকদের আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে অবদান রাখার আহ্বান জানান।

এছাড়াও প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান, বিজিবি দিনাজপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর তানিম হাসান খান, বিরল উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রেজাউল ইসলাম, দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার হোসেন, বিজিবির কর্মকর্তাবৃন্দ, অফিসার ইনচার্জ, বিরল থানা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights