বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কুমিল্লার লালমাই উপজেলায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার নীলফামারী সদর উপজেলা পরিষদের গেট রাত ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত বন্ধ, ভোগান্তিতে এলাকাবাসী বরুড়া পয়ালগাছায় গরু চুরি খামারিরা আতংকে শিরোনাম:-যশোর জেনারেল হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারী রোগীর সাথে অনৈতিক সম্পর্কের বিশেষ মূহুর্তের ভিডিও দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ। বীরগঞ্জে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী__আক্কাস আলী. মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতিরঃ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক, সালিশ ও আদালতের পরও মেলেনি সমাধান ঠাকুর গাঁও জেলা পুলিশ সুপার সদর সার্কেল অফিসে বার্ষিক পরিদর্শন করেনঃ গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নওগাঁর পোরশায় পুকুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে কবির নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
/ ৪৫ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

নওগাঁর পোরশায় পুকুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে কবির নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর পোরশায় মাদ্রাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে মো. রাইহান কবির (২৭) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু হয়েছে।

নি/হত রাইহান কবির চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দামদিপুর গ্রামের (পোস্ট: দেওপুরা) বাসিন্দা। তিনি পোরশা উপজেলার মুর্শিদপুর ইউনিয়নের দয়াহার শেখপাড়া (বারিন্দা) ফয়জিয়া দারুল উলুম কওমি মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা যায়, কয়েকজনের সঙ্গে মাদ্রাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নামেন শিক্ষক রাইহান। সাঁতার কাটার একপর্যায়ে পুকুরের মাঝামাঝি গেলে তিনি পানির নিচে তলিয়ে নিখোঁজ হন। বিষয়টি বুঝতে পেরে মাদ্রাসার শিক্ষার্থীরা দ্রুত তাকে উদ্ধারে তৎপরতা শুরু করেন।

কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে রাইহানকে উদ্ধার করা হয়। পরে শিক্ষার্থীরা তাকে দ্রুত সরাইগাছির একটি ক্লিনিকে নিয়ে যান। সেখান থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে পোরশা (নিতপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিমা সুলতানা পরীক্ষা-নিরীক্ষা শেষে রাইহান কবিরকে মৃ/ত ঘোষণা করেন।
তরুণ এই শিক্ষকের আকস্মিক মৃত্যুতে মাদ্রাসার শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights