বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নীলফামারী সদর উপজেলা পরিষদের গেট রাত ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত বন্ধ, ভোগান্তিতে এলাকাবাসী বরুড়া পয়ালগাছায় গরু চুরি খামারিরা আতংকে শিরোনাম:-যশোর জেনারেল হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারী রোগীর সাথে অনৈতিক সম্পর্কের বিশেষ মূহুর্তের ভিডিও দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ। বীরগঞ্জে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী__আক্কাস আলী. মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতিরঃ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক, সালিশ ও আদালতের পরও মেলেনি সমাধান ঠাকুর গাঁও জেলা পুলিশ সুপার সদর সার্কেল অফিসে বার্ষিক পরিদর্শন করেনঃ গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে “চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট” অনুষ্ঠিত হয়েছে
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নওগাঁর মান্দা কালিকাপুর বাজারে সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
/ ৪৪ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

নওগাঁর মান্দা কালিকাপুর বাজারে সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর মান্দায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এমদাদুল হক (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) বেলা১১ টার দিকে মান্দা-নিয়ামতপুর সড়কের কালিকাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এমদাদুল হক মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের বারিল্যা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য শনিবার সকালে নিজ ভ্যান চালিয়ে নওগাঁর মহাদেবপুর উপজেলায় যান এমদাদুল হক।

চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে কালিকাপুর বাজার এলাকায় পেছন দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা তার ভ্যানকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পাকা সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আলেফ উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এমদাদুল হকের মরদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights