মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
যশোর জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ পিপিএম মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈল, ঠাকুরগাঁও এর পূর্ববতী কমিটি বিলুপ্তি ও নতুন কমিটিকে শুভেচ্ছা,সভাপতি আকতারুল হক প্রধান, সাধারণ সম্পাদক খায়রুল ইসলামঃ শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু বাঁশখালীর পুইছড়ী প্রেম বাজারে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ শ্রীপুর সাংবাদিক পরিচয়ে প্রতিবন্ধীর মায়ের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ* নওগাঁর ধামইরহাটে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক শ্রীজয় বর্মণ নামে এক যুবক নিহত চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন ডিসি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বারহাট্টা পুলিশের অভিযানে জয়দেবপুর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
/ ৯ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৬:১২ পূর্বাহ্ন

বারহাট্টা পুলিশের অভিযানে জয়দেবপুর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার বারহাট্টা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে যৌতুক নিরোধ মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামি হলেন- টিপু সুলতান।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরের দিকে তাকে নেত্রকোনা জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত টিপু সুলতান নেত্রকোনা জেলার বারহাট্টা থানাধীন সাহতা গ্রামের আবুল কাসেমের ছেলে। তার বিরুদ্ধে নেত্রকোনা আদালতে যৌতুক নিরোধ আইনে সিআর ৬৭১(১)২০২৫ নম্বর মামলা চলমান ছিল। এ মামলার বিচারকার্য শেষে আদালত আসামিকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকেই টিপু সুলতান গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেন।

দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা থানা পুলিশ জানতে পারে, সাজাপ্রাপ্ত আসামি টিপু সুলতান গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে গতকাল রাতে পুলিশের একটি আভিযানিক দল জয়দেবপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম সাংবাদিকদের কাছে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “আসামি টিপু সুলতান যৌতুক নিরোধ আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আইনকে ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে তাকে জয়দেবপুর থেকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights