বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নীলফামারী সদর উপজেলা পরিষদের গেট রাত ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত বন্ধ, ভোগান্তিতে এলাকাবাসী বরুড়া পয়ালগাছায় গরু চুরি খামারিরা আতংকে শিরোনাম:-যশোর জেনারেল হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারী রোগীর সাথে অনৈতিক সম্পর্কের বিশেষ মূহুর্তের ভিডিও দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ। বীরগঞ্জে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী__আক্কাস আলী. মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতিরঃ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক, সালিশ ও আদালতের পরও মেলেনি সমাধান ঠাকুর গাঁও জেলা পুলিশ সুপার সদর সার্কেল অফিসে বার্ষিক পরিদর্শন করেনঃ গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে “চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট” অনুষ্ঠিত হয়েছে
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শার্শায় সাংবাদিক হত্যাসহ ১৮ মামলার আসামি উকিল মল্লিক আটক
/ ১০০ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

শার্শায় সাংবাদিক হত্যাসহ ১৮ মামলার আসামি উকিল মল্লিক আটক

জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যা সহ ১৮ মামলার আসামি সন্ত্রাসী উকিল মল্লিককে (৫০) আটক করেছে শার্শা থানা পুলিশ। আটক উকিল মল্লিক শার্শা উপজেলার কাশিপুর গ্রামের মৃত শমসের মল্লিকের ছেলে। গত শুক্রবার (২১ আগস্ট) রাতে উপজেলার রামচন্দ্রপুর আসামির শশুর বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা যায় , উকিল মল্লিকের নামে মাদক মামলার ওয়ারেন্ট থাকায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই শরিফুল ইসলাম ও এ এস আই আবুল কাশেম এর নেতৃত্বে আসামির শশুরবাড়ি অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।আটক উকিল মল্লিক ২০১২ সালের ১৫ জুন যশোর থেকে প্রকাশিত গ্রামের কাগজ পত্রিকার শার্শা প্রতিনিধি সাংবাদিক জামাল হত্যা মামলার অন্যতম আসামি। এবং শার্শা থানায় তার বিরুদ্ধে হত্যা ধর্ষন, সন্ত্রাস,মাদক সহ ১৮ টি মামলা রয়েছে।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উকিল মল্লিক এর নমে মাদক মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে শার্শা থানায় মোট ১৮ টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গতকাল দুপুরে আসামি উকিল মল্লিক কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

প্রেরক,
মোঃ জাকির হোসেন
বেনাপোল,শার্শা,যশোর।
মোবাইল নং:-০১৭২৪-৭৮৪৮৬৬.
তাং ২২/০৮/২০২৬ ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights