সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নওগাঁয় গল্প ফাউন্ডেশন এর উদ্যোগে ফিজিক্যাল মিটআপ অনুষ্ঠিত রামপালে শিক্ষা উপকরণ পেয়ে হাসল শিক্ষার্থীদের মুখ স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ, ৪ প্রতিষ্ঠানের ৮৫৩ শিক্ষার্থী পেল সহায়তা লন্ডন প্রবাসী নাসির উদ্দিনমের উদ্যোগে সেলাই প্রশিক্ষনে মেধাবীদের সম্মাননা উপহার প্রদান নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল গাইবান্ধা জেলা বিএনপি বর্তমানে আদর্শ মানুষ হওয়া ছাত্রসমাজের কাঙ্ক্ষিত স্বপ্ন থাকা প্রয়োজন ——কুতুব আল ফরহাদ শার্শায় সীমান্ত এলাকায় ৩ কেজি গাঁজাসহ বিভিন্ন চোরাচালানী পণ্য আটক সার না পেয়ে ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকেরা ময়মনসিংহে চিকিৎসককে মারধরের ঘটনায় নারী আটক শেরপুর পৈত্রিক সম্পত্তির দাবিতে ভাইয়ের প্রতিষ্ঠানে ৮ ভাই-বোনের তালা কুমিল্লায় ফিশারিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সিরাতে রাসূল (দ.)-এর আলোকে আত্মশুদ্ধি, মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক বিকাশের আহ্বান
/ ৬ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৫:৫১ পূর্বাহ্ন

সিরাতে রাসূল (দ.)-এর আলোকে আত্মশুদ্ধি, মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক বিকাশের আহ্বান

রিপোর্টারঃ মোঃ রেজাউল ইসলাম

২২ আগস্ট, ঢাকা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে সুফি সেন্টার-এর আয়োজনে “সিরাতে রাসূল (দ.): আত্মশুদ্ধি, মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক বিকাশ” শীর্ষক সেমিনার ও সুফি মেডিটেশন ব্যবহারিক সেশন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার রাজধানীর এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত এ আয়োজনে বক্তারা বলেন, রাসুলুল্লাহ (দ.)-এর জীবন শুধু মুসলিমদের ধর্মীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নয়; তাঁর জীবনাদর্শ নৈতিক উৎকর্ষ, আত্মশুদ্ধি, মানবিক মর্যাদা, সহমর্মিতা, সংযম ও আধ্যাত্মিক বিকাশের এক অনন্য ও সর্বজনীন দৃষ্টান্ত।

বক্তারা বলেন, সমকালীন সমাজে নৈতিক অবক্ষয়, অসহিষ্ণুতা, আত্মকেন্দ্রিকতা ও পারস্পরিক দূরত্ব মোকাবিলায় সিরাতে রাসূল (দ.)-এর মানবিক ও আধ্যাত্মিক শিক্ষাকে নতুনভাবে অনুধাবন করা প্রয়োজন। নববী আদর্শের প্রকৃত তাৎপর্য কেবল আলোচনায় নয়, বরং ব্যক্তিজীবনে তার যথার্থ অনুশীলন ও প্রয়োগের মধ্যেই নিহিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খ্যাতিমান দার্শনিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী।

সম্মানিত আলোচক হিসাবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুস সবুর খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ওসমান গনী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুম বাকী বিল্লাহ কাদেরী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল হোসাইন।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সালাহউদ্দিন, বিচারক, সদর আদালত, জজকোর্ট ফরিদপুর; অধ্যাপক ড. শহীদ মঞ্জু, জনাব মো. জহিরুল ইসলাম, এমডি, এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্ট এবং জনাব লায়ন নুরুল ইসলাম, চেয়ারম্যান, জাতীয় সাংবাদিক সংস্থা, ঢাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুফি সেন্টার-এর মহামান্য পরিচালক খাজা ওসমান ফারুকী (খাজাজী)।

সেমিনারের পাশাপাশি খাজাজী-এর পরিচালনায় সুফি মেডিটেশন সেশন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের আত্মসচেতনতা, অন্তর্মুখী মনন, মানসিক প্রশান্তি ও আত্মশুদ্ধির বিভিন্ন অনুশীলনের সঙ্গে পরিচিত করানো হয়। আয়োজকদের মতে, নববী আদর্শের নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষার সঙ্গে আত্মশুদ্ধির অনুশীলনের সমন্বয় ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তনের একটি কার্যকর ভিত্তি তৈরি করতে পারে।

সভাপতির বক্তব্যে খাজাজী বলেন, সিরাতে রাসূল (দ.) নিয়ে আলোচনা শুধুই আনুষ্ঠানিকতা কিংবা আবেগের মধ্যে সীমাবদ্ধ থাকলে এর প্রকৃত শিক্ষা মানুষের জীবন ও আচরণে প্রতিফলিত হবে না। আত্মশুদ্ধি, চরিত্রগঠন, মানবিকতা ও আধ্যাত্মিক অনুশীলনের মধ্য দিয়ে রাসুলুল্লাহ (দ.)-এর জীবনাদর্শকে ধারণ করাই নবী জীবনের শিক্ষার প্রকৃত উদ্দেশ্য। মানুষের বাহ্যিক উন্নতির পাশাপাশি অন্তর্জগতের পরিশুদ্ধিও অপরিহার্য; কারণ ব্যক্তির চিন্তা, চেতনা, নৈতিকতা ও আচরণের পরিশুদ্ধির মধ্য দিয়েই একটি সুস্থ, মানবিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ নির্মাণের ভিত্তি তৈরি হয়।

সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, গবেষক, চিকিৎসক, সংস্কৃতিসেবী, পেশাজীবী, সাংবাদিক ও সুফি মেডিটেশন অনুশীলনকারীরা অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights