শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরায় মাওলানা বায়েজীদ আহমদকে বিজয় ২৪ টিভির সাংবাদিক আল আমিন সুমনের ফুলেল শুভেচ্ছা দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ উদযাপনে টাঙ্গাইলে প্রস্তুতিমূলক সভা মোহন’স এডুকেশনের আন্তরিক কর্মী আব্দুল করিমের প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা খাজাঞ্চি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী ডা. আফরোজ আলীর সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত। ০৮ অক্টোবর শিশু অধিকার দিবস পালন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ঃ বোয়ালমারীর সাতৈর ইউপি পরিদর্শনে বিভাগীয় কমিশনার চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক কুমিল্লায় আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন. কুড়িগ্রামে শিক্ষায় নতুন অগ্রযাত্রা, ৭ প্রতিষ্ঠানে ১ কোটি ৪০ লাখ টাকা। মাধবদী থানা আমদিয়া ইউনিয়নের বড় বুনাঈদ গ্রামে মেম্বার পদপ্রার্থী যুবদল নেতাকে হুমকির অভিযোগ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নওগাঁয় গল্প ফাউন্ডেশন এর উদ্যোগে ফিজিক্যাল মিটআপ অনুষ্ঠিত
/ ২০ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

নওগাঁয় গল্প ফাউন্ডেশন এর উদ্যোগে ফিজিক্যাল মিটআপ অনুষ্ঠিত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁয় ”নিজের বলার মতো একটা গল্প” ফাউন্ডেশন এর উদ্যোগে ফিজিক্যাল মিটআপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় নওগাঁ জেলা শহরের আয়োজন রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নওগাঁ জেলার বিভিন্ন এলাকার নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তারা অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর নওগাঁর সাবেক উপ-পরিচালক জাবেদ ইকবাল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর এর উপজেলা অফিসার মোঃ আব্দুল মান্নান, রানীর প্রধান নির্বাহী পরিচালক ফজলুল হক খান এবং পরিবার কল্যাণ পরিদর্শক কোহিনুর সুলতানা।

মিটআপ অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে চাকরীর পেছনে না ছুটে দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে তরুণরা সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন। একজন সফল উদ্যোক্তা শুধু নিজের কর্মসংস্থান এর সুযোগ তৈরি করেন না বরং অন্যদের জন্যও কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি করেন।

অনুষ্ঠানে অংশ গ্রহণকারীরা নতুন উদ্যোক্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেয়। এসময় ব্যবসা শুরু করার চ্যালেঞ্জ, সফলতার অভিজ্ঞতা, পরিকল্পনা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এসময় অংশ গ্রহণকারীরা একে অপরের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি নিজেদের উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। নতুন উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ, সহযোগীতা ও আত্নবিশ্বাস তৈরি করার লক্ষে মিটআপ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানিয়েছেন আনুষ্ঠান আয়োজকরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights