সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নওগাঁয় গল্প ফাউন্ডেশন এর উদ্যোগে ফিজিক্যাল মিটআপ অনুষ্ঠিত রামপালে শিক্ষা উপকরণ পেয়ে হাসল শিক্ষার্থীদের মুখ স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ, ৪ প্রতিষ্ঠানের ৮৫৩ শিক্ষার্থী পেল সহায়তা লন্ডন প্রবাসী নাসির উদ্দিনমের উদ্যোগে সেলাই প্রশিক্ষনে মেধাবীদের সম্মাননা উপহার প্রদান নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল গাইবান্ধা জেলা বিএনপি বর্তমানে আদর্শ মানুষ হওয়া ছাত্রসমাজের কাঙ্ক্ষিত স্বপ্ন থাকা প্রয়োজন ——কুতুব আল ফরহাদ শার্শায় সীমান্ত এলাকায় ৩ কেজি গাঁজাসহ বিভিন্ন চোরাচালানী পণ্য আটক সার না পেয়ে ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকেরা ময়মনসিংহে চিকিৎসককে মারধরের ঘটনায় নারী আটক শেরপুর পৈত্রিক সম্পত্তির দাবিতে ভাইয়ের প্রতিষ্ঠানে ৮ ভাই-বোনের তালা কুমিল্লায় ফিশারিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বর্তমানে আদর্শ মানুষ হওয়া ছাত্রসমাজের কাঙ্ক্ষিত স্বপ্ন থাকা প্রয়োজন ——কুতুব আল ফরহাদ
/ ১৮ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

বর্তমানে আদর্শ মানুষ হওয়া ছাত্রসমাজের কাঙ্ক্ষিত স্বপ্ন থাকা প্রয়োজন
——কুতুব আল ফরহাদ
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ বলেন, স্বপ্ন মানুষকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। যে শিক্ষার্থীর জীবনে বড় কোনো স্বপ্ন নেই, তার পথচলা অনেকটা দিকহীন নৌকার মতো। আর যে শিক্ষার্থী উচ্চশিক্ষার স্বপ্ন দেখে, জ্ঞান অর্জনের স্বপ্ন দেখে এবং নিজেকে দেশ ও সমাজের কল্যাণে গড়ে তোলার সংকল্প করে, তার সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে ফিতনার এই যুগে ছাত্রসমাজের জন্য সবচেয়ে বড় স্বপ্ন হওয়া প্রয়োজন, আদর্শ মানুষ হওয়ার স্বপ্ন দেখা। মানবিক মূল্যবোধবিহীন কোনও অবস্থানই মানুষকে সম্মানিত করতে পারে না। তবে স্বপ্ন যাই হোক না কেন, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন পরিশ্রম, অধ্যবসায়, সময়ের মূল্যায়ন এবং সর্বোপরি মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া দোয়ারাবাজার পশ্চিম উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ২২ আগস্ট, ২০২৬ ঈসায়ী, শনিবার, সকাল ১১ ঘটিকায়, উপজেলার মডেল মসজিদ কনফারেন্স হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি তারেক আহমদ রাজু।

সংগঠনের দোয়ারাবাজার পশ্চিম উপজেলা সভাপতি মাহবুবুর রহমান উজ্জ্বল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সালেহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, সাবেক অর্থ সম্পাদক তাজ উদ্দিন আল হাসান, দোয়ারাবাজার পশ্চিম উপজেলার বিশিষ্ট সমাজসেবক মাওলানা আব্দুল বাছিত খান।

আমন্ত্রিত অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের দোয়ারাবাজার পশ্চিম উপজেলার সাবেক সভাপতি মইনুল ইসলাম, মাশুক নাঈম, দোয়ারাবাজার (পূর্ব) উপজেলা সভাপতি সাইদুল হাসান সাহান, ছাতক জালালিয়া কামিল মাদ্রাসা সভাপতি মইনুল হক, দোয়ারাবাজার (পশ্চিম) উপজেলার সাবেক সহ সভাপতি হাবিবুর রহমান, দোয়ারাবাজার পশ্চিম উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক হাফিজ শরীয়ত আলী।

দোয়ারাবাজার পশ্চিম উপজেলা সহ সভাপতি নূর আলম মাহদীর স্বাগত বক্তব্যে সূচীত অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন- শাখা সহ সভাপতি সাইদুর রহমান চৌধুরী মুরাদ, সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমদ আনছারী, প্রচার সম্পাদক মুহাম্মদ আলী নাহিদ, সহ প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক নুর হোসেন সিদ্দিকী, সহ অফিস সম্পাদক আব্দুল হালিম, সহ প্রশিক্ষণ সম্পাদক মারজান খান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights