শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরায় মাওলানা বায়েজীদ আহমদকে বিজয় ২৪ টিভির সাংবাদিক আল আমিন সুমনের ফুলেল শুভেচ্ছা দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ উদযাপনে টাঙ্গাইলে প্রস্তুতিমূলক সভা মোহন’স এডুকেশনের আন্তরিক কর্মী আব্দুল করিমের প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা খাজাঞ্চি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী ডা. আফরোজ আলীর সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত। ০৮ অক্টোবর শিশু অধিকার দিবস পালন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ঃ বোয়ালমারীর সাতৈর ইউপি পরিদর্শনে বিভাগীয় কমিশনার চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক কুমিল্লায় আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন. কুড়িগ্রামে শিক্ষায় নতুন অগ্রযাত্রা, ৭ প্রতিষ্ঠানে ১ কোটি ৪০ লাখ টাকা। মাধবদী থানা আমদিয়া ইউনিয়নের বড় বুনাঈদ গ্রামে মেম্বার পদপ্রার্থী যুবদল নেতাকে হুমকির অভিযোগ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বীরগঞ্জে এসএসসি উত্তীর্ণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
/ ১৯ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৩:৫৪ পূর্বাহ্ন

বীরগঞ্জে এসএসসি উত্তীর্ণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মোয়াজ্জেম সরকার রুবেল (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট ২০২৬) বীরগঞ্জ শালবন কমিউনিটি সেন্টারে ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন আয়োজিত এ গৌরবময় অনুষ্ঠানে মেধা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহা. জুলফিকার আলী শাহ্।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব এ্যাড. মো. হামিদুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সায়েম।

এছাড়া উপস্থিত ছিলেন মরহুম ইব্রাহীম মিয়ার সহধর্মিণী মোছা. আছিয়া খাতুন, উপদেষ্টা পর্ষদ সদস্য আলহাজ্ব মোছা. নঈমা সুলতানা, আলহাজ্ব আকবর কবীর মো. নিয়ামুল খোদা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আসাদুল ইসলাম দুলাল, এ্যাড. মো. নুরুল ইসলাম, ডা. এ.বি.এম. সোহেল মাহমুদ, মোছা. শাহানা বেগম শানু, রেজাউল করিম শেখ, আহিটেই পলিটেকনিক, বীরগঞ্জ, দিনাজপুরের উপাধ্যক্ষ বিপাশ বসাক, সিনিয়র শিক্ষক আসাদুল ইসলাম দুলাল-সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের আমন্ত্রিত শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। পাশাপাশি এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার প্রতি আরও মনোযোগী ও অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠান শেষে এসএসসি ২০২৬-এর জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেওয়া হয়।

কৃতী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়ে আয়োজকরা প্রত্যাশা করেন, তাদের সাফল্যের ধারাবাহিকতা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং শিক্ষাক্ষেত্রে বীরগঞ্জের সুনাম আরও সমৃদ্ধ করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights