শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরায় মাওলানা বায়েজীদ আহমদকে বিজয় ২৪ টিভির সাংবাদিক আল আমিন সুমনের ফুলেল শুভেচ্ছা দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ উদযাপনে টাঙ্গাইলে প্রস্তুতিমূলক সভা মোহন’স এডুকেশনের আন্তরিক কর্মী আব্দুল করিমের প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা খাজাঞ্চি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী ডা. আফরোজ আলীর সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত। ০৮ অক্টোবর শিশু অধিকার দিবস পালন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ঃ বোয়ালমারীর সাতৈর ইউপি পরিদর্শনে বিভাগীয় কমিশনার চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক কুমিল্লায় আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন. কুড়িগ্রামে শিক্ষায় নতুন অগ্রযাত্রা, ৭ প্রতিষ্ঠানে ১ কোটি ৪০ লাখ টাকা। মাধবদী থানা আমদিয়া ইউনিয়নের বড় বুনাঈদ গ্রামে মেম্বার পদপ্রার্থী যুবদল নেতাকে হুমকির অভিযোগ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রামপালে শিক্ষা উপকরণ পেয়ে হাসল শিক্ষার্থীদের মুখ স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ, ৪ প্রতিষ্ঠানের ৮৫৩ শিক্ষার্থী পেল সহায়তা
/ ২১ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

রামপালে শিক্ষা উপকরণ পেয়ে হাসল শিক্ষার্থীদের মুখ

স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ, ৪ প্রতিষ্ঠানের ৮৫৩ শিক্ষার্থী পেল সহায়তা

আরিফ হাসান গজনবী
উপজেলা প্রতিনিধি, রামপাল (বাগেরহাট):

বাগেরহাটের রামপালে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিঃ (বিআইএফপিসিএল)। প্রতিষ্ঠানটির কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মসূচির আওতায় এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
রোববার (২৩ আগস্ট) উপজেলার খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ, পানির বোতল, টিফিন বক্স, খাতা, কলম, পেন্সিল, রাবার, জ্যামিতি বক্সসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
বিআইএফপিসিএল সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় উপজেলার মোট চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫৩ জন শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। নতুন শিক্ষা সামগ্রী হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অনেকের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি।
আয়োজকদের ভাষ্য, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি বিদ্যালয়মুখী পরিবেশকে আরও সহায়ক করে তুলতে পারে। বিশেষ করে আর্থিকভাবে সীমাবদ্ধ পরিবারের শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তা তাদের শিক্ষাজীবনে ইতিবাচক ভূমিকা রাখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. জাহিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, গৌরম্ভা ইউনিয়ন পরিষদের প্রশাসক, খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মুজিবুর রহমান জোয়ারদার এবং বিআইএফপিসিএলের হিউম্যান রিসোর্স অফিসার আনোয়ারুল আজিম।
প্রধান অতিথির বক্তব্যে এস. এম. জাহিদ হাসান বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও সমৃদ্ধির মূল ভিত্তি। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনা করবে। তাই তাদের সুশিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গড়ে উঠতে হবে।”
তিনি বলেন, বিআইএফপিসিএল শুধু বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়; স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কল্যাণেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সেই ধারাবাহিক সামাজিক দায়বদ্ধতারই একটি অংশ।
তিনি আরও বলেন, “প্রয়োজনীয় শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ বাড়ায়। আমরা চাই, অর্থনৈতিক বা অন্য কোনো সীমাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থী যেন শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে। তাদের সুন্দর ভবিষ্যৎ গড়তে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”
প্রধান অতিথি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে জীবনের মূল আদর্শ হিসেবে গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থীরা বিআইএফপিসিএলের এ উদ্যোগকে স্বাগত জানায়। একই সঙ্গে তারা ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে।
উল্লেখ্য, মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টকে ঘিরে স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন সামাজিক ও কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিঃ। এরই ধারাবাহিকতায় রোববার খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights